শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হাতীবান্ধায় ইজিবাইকসহ ৪ ছিনতাইকারী আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৭ মার্চ, ২০১৮
  • ২৫৭ বার পড়া হয়েছে

 

হাসান মাহমুদ,
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় ব্যাটারী চালিত একটি
ইজিবাইকসহ ৪ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
শনিবার ভোরে উপজেলার সিঙ্গিমারী ও দ: গড্ডিমারী এলাকা থেকে
তিনজনকে আটক করে।
এর আগে শুক্র দিনগত রাতে নীলফামারী জেলার ডিমলা
উপজেলার চাপানী এলাকা থেকে একজনকে আটক করে। পরে
শনিবার দুপুরে তাদেরকে জেলহাজতে প্রেরন করা হয়।
আটককৃতরা হলেন, নীলফামারী জেলার ডিমলা উপজেলার
চাপানী এলাকার বাসিন্দা রওসর শর্মা ও লালমনিরহাট জেলার
হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী এলাকার বাসিন্দা নুরল হক এবং
একই উপজেলার দ: গড্ডিমারী এলাকার বাসিন্দা সাইদুল ইসলাম ও
আব্দুল জলিল ওরফে বুদু।
এ বিষয়ে হাতীবান্ধার উপ-পরিদর্শক(এসআই) মিজানুর
রহমান জানান, গত ১৪ মার্চ হাতীবান্ধা উপজেলার আজিজ
মোড় এলাকা থেকে পবিত্র কুমার নামে একটি ব্যক্তির ব্যাটারী
চালিত ইজি বাইকটি ছিনতাই হয়। পরে গোপন সংবাদের

ভিত্তিতে ডিমলা থানা পুলিশে সহযোগীতায় নীলফামারী জেলার
ডিমলা উপজেলার চাপানী এলাকায় অভিযান চালিয়ে একজনকে
রওসর শর্মাকে এবং লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার
সিঙ্গিমারী ও দ: গড্ডিমারী এলাকাতে তিনজনকে আটক করে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) সুমন কুমার মহন্ত
জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর
শনিবার দুপুরে জেলহাজতে প্রেরন করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451