বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গাইবান্ধায় স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, স্বামীসহ আটক-২

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১১ জুলাই, ২০১৬
  • ৩৯৮ বার পড়া হয়েছে

গাইবান্ধাসদর উপজেলায় মধ্য ফলিয়া গ্রামে আতিয়া বেগম (২৪) নামে এক গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগে স্বামী ফারুক হোসেন (৩৮) ও ভাসুর জাহিদুল ইসলামকে (৪৪) আটক করেছে পুলিশ।

সোমবার (১১ জুলাই) সকালে তাদের আটক করা হয়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মেহেদী হাসান এ বিষয়টি নিশ্চিত করে জানান, ২০ হাজার টাকা যৌতুকের দাবিতে শনিবার (৯ জুলাই) দিন-দুপুরে গাছে বেঁধে আতিয়াকে নির্যাতন করে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। পরে স্থানীয়রা আতিয়াকে সেখান থেকে উদ্ধার করে।

এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে মধ্য ফলিয়া থেকে দুই জনকে আটক করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451