কলাপাড়া প্রতিনিধি : ইসলামের আলোকে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক এডভোকেসি সভা কলাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৬০ জন ইমামদের নিয়ে (২৪ এপ্রিল) সোমবার বেলা আড়াইটায় কলাপাড়া উপজেলা ইউটিডিসি হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সিসিএসডি,পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকার আয়োজনে ও পটুয়াখালী জেলা পরিবার পরিকল্পনা অধিদফতরের বাস্তবায়নে ইমামদের নিয়ে এ এডভোকেসি সভায় প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এবিএম সাদিকুর রহমান, পরিবার পরিকল্পনা পটুয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো.মনিরুজ্জামান খান, উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা.এম এ মান্নান, মো.সাদেকুর রহমান এনজেন্ডার হেল্থ বাংলাদেশ, প্রেসক্লাব সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, সাংবাদিক সুজন মৃধা, ডা.সৈয়দ নেছার আলী প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন ডা.মুঃ জসিম উদ্দিন উপ-পরিচালক পটুয়াখালী জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো.ইলিয়াস খান রানা কলাপাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এডভোকেসি সভার দ্বিতীয় পর্বে ইমামদের প্রজেক্টরের মাধ্যমে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক ধারণা দেওয়া হয়।