ইখতিয়ার উদ্দীন আজাদ ,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায়
“আমরা সবাই বাঙালি” প্রতিপাদ্য সামনে রেখে নববর্ষ ১৪২৪ বঙ্গাব্দের পহেলা বৈশাখ উদযাপন
উপলক্ষে সকল ধর্মের ও নানা শ্রেণি-পেশার মানুষদের অংশগ্রহণে এক বিশাল মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত
হয়েছে। শোভাযাত্রা শেষে এতে প্রায় দুই হাজার মানুষকে পান্তা-ইলিশ খাওয়ানো হয়।
শুক্রবার সকাল ৯টায় উপজেলা সদর নজিপুর পৌর এলাকার চকনিরখীন বাজারের “সম্মিলিত বৈশাখ
উদযাপন কমিটি”র আয়োজনে ও বিশিষ্ট সমাজসেবী জয়নাল আবেদীন (বাবু) এর সার্বিক
সহযোগিতায় চকনিরখীন বাজার হতে নজিপুর পৌর শহরের প্রধান প্রধান সড়কের প্রায় ৬
কিলোমিটার রাস্তা এ মঙ্গল শোভাযাত্রাটি প্রদক্ষিণ করে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-
নজিপুর পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মিল্টন উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী বাবু শ্রী সূর্য কান্ত
সাহা, উপজেলা যুবলীগ নেতা বিমান কুমার, নজিপুর পৌর ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন, যুব
লীগের ফজলুল হক ফজলু, যুব মহিলা লীগের নেত্রী সুমি আক্তার, মিস মারিয়া, শ্রীমতি ভারতী রাণী,
নজিপুর প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, নজিপুর প্রেস ক্লাবের সহসভাপতি
মাসুদ রানা, নজিপুর প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ টিপু সুলতান, নজিপুর প্রেস ক্লাবের
সাংগঠনিক সম্পাদক সিয়াম সাহারিয়া প্রমুখ।