রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পত্নীতলায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে ঘাতক স্বামী গ্রেফতার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৮ এপ্রিল, ২০১৭
  • ১৪২ বার পড়া হয়েছে

 

 

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগা পত্নীতলায় পরকিয়ার জেরে এক

গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

স্থানীয় এলাকাবাসী, থানা সুত্রে জানা যায়, ৭ এপ্রিল শুক্রবার সকালে উপজেলার আমাইড় ইউনিয়নের

দক্ষিণ আড়াইল গ্রামের বানু খাতুন (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। নিহত বানুর স্বামী

আবু রায়হান (৩০) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। নিহত বানুর বাবার বাড়ি একই গ্রামের আব্দুস

সাত্তারের মেয়ে। নিহত বানুর গলাতে কালো দাগ রয়েছে ও প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে

শ্বাসরোধে হত্যা করা হয়। শুক্রবার দুপুরে লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ জেলা মর্গে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময়ে এ হত্যাকা- ঘটিনো হয়েছে। এ ঘটনায় শুক্রবার

রাতেই একটি হত্যা মামলা হয়েছে।

আব্দুস সাত্তার জানায়, গত এক বছর পূর্বে আমার মেয়ে জামাইয়ের সাথে স্থানীয় এক নারীর সাথে

অবৈধ সম্পর্ক (পরকিয়া) চলছিল। তখন থেকেই আমার মেয়ে জামাইয়ের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব ও

মনমালিন্য দেখা যায় এবং মাঝে মধ্যেই আমার মেয়েকে মানসিক ও শারীরিকভাবে নানামুখী

নির্যাতন করতেন।

পতœীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাজহার ইসলাম উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত

করে জানান, ঘাতক আসামী রায়হানকে শনিবার ভোর রাতে গ্রেফতার করা হয়েছে জেলার বদলগাছী

এলাকা থেকে ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451