বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চিনি শিল্প শীঘ্রই লাভজনক হবে – বিএসএফআইসি চেয়ারম্যান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৮ এপ্রিল, ২০১৭
  • ১৭১ বার পড়া হয়েছে

 

মোঃ আশিকুর রহমান (টুটুল), নাটোর জেলা ব্যুরো প্রধানঃ

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান এ কে

এম দেলোয়ার হোসেন বলেন সকলের আন্তরিকতা থাকলে চিনি শিল্প লাভজনক হওয়াটা

এখন সময়ের ব্যাপার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিনি শিল্পের উন্নয়নে

ব্যবস্থা নিয়েছেন। শিল্প বহুমূখিকরণের মাধ্যমে তিনি চিনি শিল্পের দ্রুত উন্নয়ন

চান। আর আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে কো-জেনারেশনের মাধ্যমে

বিদ্যুৎ ও সাদা চিনি উৎপাদনের প্রকল্পের কাজ শুরু হয়েছে। তিনি বলেন আপনারা

মনে প্রাণে চাইলে এ শিল্পের উন্নয়ন হবে। জবটাকে এনজয় করতে হবে। আর তা

করতে পারলেই কেবল আন্তরিকভাবে কাজ করা সম্ভব। তিনি আরো বলেন শুধু আখের

মূল্য বৃদ্ধিতে চাষিদের খুব একটা লাভ হবেনা। আখের ফলন বাড়িয়ে দ্বিগুন করতে

হবে। গত মৌসুমে আখের মূল্য পরিশোধে ই-ব্যাংকিং এর সুবিধা পেয়েছেন

শতভাগ চাষি। তারা হয়রানীর হাত থেকে রক্ষা পেয়েছেন। বিএসএফআইসি

চেয়ারম্যান শনিবার (৮এপ্রিল) লালপুর উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলের

ট্রেনিং কমপ্লেক্সএ বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের উদ্যোগে অনুষ্ঠিত

৫টি চিনি কলের কারখানা কার্যক্রমের উপর মূল্যায়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে

এসব কথা বলেন।

নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক এস এম আব্দুল আজিজের

সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন করপোরেশনের পরিচালক

(উৎপাদন ও প্রকৌশল) প্রকৌশলী মাহবুবর রহমান, প্রধান প্রকৌশলী আহসান

ছিদ্দিক ও প্রধান রসায়নবিদ মুসতাক আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন

রাজশাহী সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেন, জিলবাংলা সুগার

মিলের ব্যবস্থাপনা পরিচালক আল আমিন, নাটোর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক

শহিদ উল্লাহ, রেইনউইক এ্যান্ড যজ্ঞেশ্বর কোং (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা

পরিচালক হাবিবুর রহমান প্রমুখ।

মূল্যায়ন সভায় নর্থ বেঙ্গল সুগার মিল, রাজশাহী সুগার মিল, নাটোর সুগার মিল,

জিলবাংলা সুগার মিল ও পাবনা সুগার মিল ও রেইনউইক এ্যান্ড যজ্ঞেশ্বর কোং

(বিডি) লিমিটেডের কর্মকর্তাগণ অংশ গ্রহণ করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451