আব্দুর রহিম পলাশ ঃ চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর এলাকা থেকে ভারতীয় ও
বাংলাদেশি জাল টাকাসহ দুইজনকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। এসময় তাদের
কাছ থেকে জাল টাকা ছাপার মেশিনসহ সরঞ্জামাদী উদ্ধার করা হয়। আটককৃতরা হল-
সোনামসজিদ বালিয়াদিঘি গ্রামের আবদুস সাত্তারের ছেলে আবুল কালাম ও দূলর্ভপুর
ইউনিয়নের কালুপুর গ্রামের সাহাবুদ্দিনের ছেলে সাদেকুল। শিবগঞ্জ থানার ওসি (তদন্ত)
মুনসী আবু কুদ্দুস জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উপ-পরিদর্শক
আবদুস সালামের নেতৃত্বে একদল পুলিশ সোনামসজিদ স্থলবন্দরের ৩নং গেট এলাকার
নিকটে বালিয়াদিঘি গ্রামের শরিফুলের বসতবাড়িতে অভিযান চালায়। এসময় সেখান
থেকে ভারতীয় এক হাজার টাকার নোট ৪৯টি, ৫শ’ টাকার নোট ৩টি ও বাংলাদেশি ২০
টাকার নোট ৯০টি সর্বমোট ৫২ হাজার ৩শ’ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
এঘটনায় জড়িত থাকার অভিযোগে আবুল কালাম ও সাদেকুলকে আটক করা হয়। এব্যাপারে
শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।