মোঃ আশিকুর রহমান (টুটুল), নাটোর জেলা ব্যুরো প্রধানঃ
এই প্রথম বারের মতো সারা দেশের নায় নাটোরের লালপুর উপজেলায় নানা কর্মসূচীর মধ্য
দিয়ে ভয়াল ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উদযাপিত হলো । জাতীয় গণহত্যা দিবস
উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের
হয়ে উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়। র্যালী শেষে
উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায় উপজেলা নির্বাহী অফিসার
নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন নাটোর-১ (লালপুর –
বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ । বিশেষ অতিথি
হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, লালপুর উপজেলা আওয়ামীলীগের
সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী, নাটোর জেলা
পরিষদের সদস্য বদিউর রহমান বদর, আব্দুল্লা হেল সাফি টুকু, উপজেলা প্রকৌশলী রাজু
আহম্মেদ, উপজেলা কৃষি অফিসার হাবিবুল ইসলাম খান, উপজেলা সমাজসেবা অফিসার
মাসুমা হাসনাত, উপজেল দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম
প্রমুখ । অনান্যদের মধ্যে ইত্তেফাকের সাংবাদিক ও সাপ্তাহিক পদ্মাপ্রবাহের সম্পাদক
প্রভাষক মোজাম্মেল হক, দৈনিক আমার সংবাদের সাংবাদিক আশিকুর রহমান
(টুটুল)এছড়াও এলাকার নেতৃস্থানীয় ব্যক্তি ও সুধিজন উপস্থিত ছিলেন।