রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আত্রাইয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জম্মদিবস ও জাতীয় শিশু দিবস পালিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭
  • ৪২৫ বার পড়া হয়েছে

 

মোঃ রুহুল আমীন, আত্রাই প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম

জম্মদিবস ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। উপজেলা

নির্বাহী অফিসার মোঃ মোখলেছুর রহমানের নেতৃত্বে সকাল ৯টায় উপজেলা

চত্ত্বরে হতে একটি র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

র‌্যালী তে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী শিক্ষক,সরকারী

কর্মকর্তা, জন প্রতিনিধি, সাংবাদিক মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেনীর

মানুষ অংশ গ্রহন করেন।

পরে উপজেলা পরিষদ হল রুমে বঙ্গবন্ধুর জম্মদিবসের গুরুত্বরোপ করে এক আলোচনা

সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদ

চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন এসি ল্যান্ড জয়া

মারীয়া পেরেরা।

অন্যান্যের মধ্যে ভাইস চেয়ারম্যান একরামুল বারী রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান

মমতাজ বেগম, এম এম কলেজের উপাধ্যক্ষ মাহবুবুল হক দুলু, ইউ আর সি

সহকারী আহন্মেদ পিন্টু, উপজেলা কৃষি কর্মকর্তা কে এম কাওছার

হোসেন, শিক্ষা কর্মকর্তা তারিকুল আলম, পল্লী উন্নয়ন কর্মকর্তা

মোস্তফা সারোয়ার শাহিন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফজলুল হক,

উপজেলা আওয়ামীলীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত, আওয়ামীলীগ সম্পাদক

চৌধুরী গোলাম মোস্তফা বাদল, পাঁচুপুর ইউপি চেয়ারম্যান আফছার আলী

প্রাং, মুক্তিযোদ্ধা কমান্ডার আকতারুজ্জামান, প্রধান শিক্ষক আজিমদ্দিন সরদার,

প্রনব কুমার ঘোষ, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আমজাদ

হোসেন, ছাত্রলীগ সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম

চঞ্চল প্রমুখ উপস্থিত ছিলেন।

রচনা ও চিত্রংকন প্রতিযোগীতায় বিজয়ীদের পুরুস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক,

সরকারী কর্মকর্তাসহ স্থানীয় সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা

কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451