শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন

গুলশানে হামলা, ঢাকাজুড়ে রেড অ্যালার্ট

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২ জুলাই, ২০১৬
  • ৩৮০ বার পড়া হয়েছে

ঢাকা: গুলশানের ‘হলি আর্টিসান বেকারি’ রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার পর ঢাকাজুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। কয়েকস্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে রেস্টুরেন্টকেন্দ্রিক ৪ কিলোমিটার এলাকাজুড়ে। প্রশাসনের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। শুক্রবার দিবাগত রাত পৌনে ৯টার দিকে হামলার পর শনিবার ভোররাতের দিকে এ অ্যালার্ট জারি করা হয়। এছাড়া রাজধানীর সকল স্থানে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন আইজিপি।

এদিকে শনিবার সকালে যৌথ অভিযানের প্রথম পর্যায়ে ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া ভেতরে পাঁচজন মারা গেছে বলে জানিয়েছেন র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদ।

নিহত ও উদ্ধার করা ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহতরা সন্ত্রাসী নাকি জিম্মি তা এখনও নিশ্চিত করে বলতে পারেননি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, অভিযান শেষ পর্যায়ে। অভিযান শুরুর ৪৫ মিনিটের মধ্যে পুরো পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে এসে গেছে।

উদ্ধার অভিযানের একপর্যায়ে ওই রেস্তোরাঁয় সাতটি অ্যাম্বুলেন্স নেওয়া হয়। সেগুলোতে অনেককে সরিয়ে আনা হয়।

শনিবার সকালে অভিযানে অন্য বাহিনীর সঙ্গে যোগ দেয় সেনা কমান্ডোরা। সকাল ৭টা ৫০ মিনিটের দিকে এ অভিযান শুরু হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451