বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পত্নীতলায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ; স্বামী পলাতক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২ জুলাই, ২০১৬
  • ৫৬৩ বার পড়া হয়েছে

গোলাম সারোয়ার,নওগাঁ প্রতিনিধি : নওগাঁ পত্নীতলায় পারিবারিক জেরে ফরিদা বেগম (২৩) নামে এক গৃহবধুকে

শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনারপর থেকে গৃহবধুর স্বামী (৩২) পলাতক রয়েছে বলে পুলিশ

জানিয়েছে।

বাবলু বিশ্বাস পত্নীতলা উপজেলার নজিপুর পৌর এলাকার মাহমুদপুর দক্ষিণ পাড়ার মৃত শুকুর উদ্দীনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বছর দুই’য়েক আগে বাবলু বিশ্বাসের সাথে ফরিদা বেগমের বিয়ে হয়। বিয়ের কিছুদিন

পর থেকে পারিবারিক কলহের জের শুরু হয়। কলহের জেরে ধরে বেশ কয়েকবার পারিবারিক বৈঠকও অনুষ্ঠিত হয়।

এর মধ্যে ৫ মাস আগে একটি সন্তানও হয় ফরিদা বেগমের । গত বৃহস্পতিবার প্রতিদিনের মতো খাওয়া-দাওয়া শেষে শুয়ে

পরে। শুক্রবার সকালে বাবলু বিশ্বাস ও ফরিদা বেগমকে বাড়ীতে দেখতে না পেয়ে প্রতিবেশিরা এগিয়ে আসে ঘর বন্ধ

দেখতে পায়। সকাল ৯ টার দিকে ঘর খুলে বিছানার উপর ফরিদা বেগমের মৃতদেহ দেখতে পায়ে পুলিশে সংবাদ দেয় ।

পত্নীতলা থানা অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে

নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরো জানান, নিহতের গলায় কালো দাগ পাওয়া গেছে। সেখান থেকে পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে ফরিদা

বেগমকে শ্বাসরোধে হত্যা করে তার স্বামী বাবলু বিশ্বাস পালিয়ে গেছে। বাবলু বিশ্বাসকে গ্রেফতার করা সম্ভব হলে মৃত্যুর

সঠিক কারণ উৎঘাটন করা সম্ভব হবে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে |


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451