শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঈদে আসছে জি সিরিজের নাটক ‘সাত দিন’ ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা সরকারের: পরিবেশ মন্ত্রী  গফরগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে  মোবাইল কোর্ট পরিচালনা  ইরান–ইসরায়েল উত্তেজনার মাঝেই ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ঈদ উপলক্ষে দৌলতদিয়া নৌ পথের শৃঙ্খলা ও নিরাপত্তায় মতবিনিময় সভা  বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার এখন আমাদের জাতীয় অঙ্গীকার, জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে।  প্রধানমন্ত্রীর নির্দেশে প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার – ইরান-ইসরাইল যুদ্ধে নিহত প্রবাসীর জানাযায় প্রবাসী কল্যাণমন্ত্রী ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ঠাকুরগাঁওয়ে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ

শিশুবিবাহ বন্ধে তাড়াশে ছায়াপরির ক্রিকেট টুর্নামেন্ট

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৮ মার্চ, ২০১৭
  • ১৬৭ বার পড়া হয়েছে

 

সিরাজগঞ্জ থেকেঃ

“শিশুবিবাহ বন্ধ করি-সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ি” এই স্লোগান

বাস্তবায়নে এবং শিশুবিবাহ বন্ধে ব্যপক জনসচেতনা সৃষ্টির লক্ষে যুবদের

সমন্বয়ে বুধবার তাড়াশে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। বাংলাদেশ

একশন এইড ও কুইনস ইয়ং লিডারের সহযোগিতায় ডিডিপি কর্তৃক

বাস্তবায়িত ছায়াপরি প্রকল্পের মাধ্যমে উপজেলার প্রত্যন্ত দেশীগ্রাম

ইউনিয়নের দেশীগ্রাম প্রাথমিক বিদ্যালয় মাঠে ব্যতিক্রমী এ আয়োজন

করা হয়।

যুব ফোরামের সদস্য কিশোরী স্বর্ণ বালার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় অতিরিক্ত কমিশনার

(সার্বিক) মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, আজকের এই প্রত্যন্ত

গ্রামাঞ্চলে কিশোর-কিশোরীদের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের মধ্যে

দিয়ে শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বে একটি বার্তা পৌঁছাবে “নারী-

পুরুষ মিলে সমান তালে এগিয়ে যাচ্ছে দেশ”।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান

মো: আব্দুল হক, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান খান,

সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মনসূর উদ্দিন, একশন এইডের

এ্যাসোসিয়েট প্রোগ্রাম অফিসার মৌশান ফাতেমা। শুভেচ্ছা বক্তৃতা

করেন ডিডিপির পরিচালক কাজী সোহেল রানা।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস,

বিআরডিবি কর্মকর্তা ইমরুল হাসান প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451