মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হত্যার তিনদিন পর মামলা রেকর্ড !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২ জুলাই, ২০১৬
  • ৪১২ বার পড়া হয়েছে

মো.আখলাকুজ্জামান, গুরুদাসপুর প্রতিনিধি.

নাটোরের গুরুদাসপুর উপজেলার জুমাইনগর গ্রামের আব্দুল করিমের ছেলে শাহীন (২৫) কে ব্যক্তিগত

আক্রোশে ২৩ জুন বৃহস্পতিবার গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্মমভাবে নির্যাতন করে

মুমূর্ষ অবস্থায় অটোভ্যানযোগে তাকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন

এলাকাবাসী। পরে চিকিৎসার অভাবে ধুকে ধুকে ৭ দিন পর গত ২৯ জুন বুধবার বিকেলে তার মৃত্যু হয়।

মৃতুর তিনদিন পর মামলা রেকর্ড করা হচ্ছে বলে জানান থানা পুলিশ।

থানা ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার বেড়গঙ্গারামপুর গ্রামের জহির শাহ’র ছেলে এলাহী ও তার ছেলে

লিটন পূর্ব শত্র“তার জের ধরে গত ২৩ জুন বৃহস্পতিবার গভীর রাতে বাড়ি থেকে শাহীনকে ডেকে নিয়ে

যায়। সকলের অজান্তে তাদের বাড়িতে শাহীনের দেহের গোপনাঙ্গ সহ নির্মমভাবে শারিরীক নির্যাতন ও

ব্যাপক মারধর করে। এতে শাহীন জ্ঞান হারিয়ে ফেললে অটোভ্যানযোগে মুমূর্ষ অবস্থায় তাকে বাড়িতে

ফেরত পাঠানো হয়। এরপর তার আত্মীয়স্বজন গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন নিলে

কর্তব্যরত ডাক্তার তাকে কোন পরীক্ষা নিরীক্ষা ছাড়াই রাজশাহী মেডিকেল হাসপাতালে নিয়ে যেতে বলেন।

কিন্তু আর্থিক দৈন্যতার কারণে আহত শাহীনকে বিনাচিকিৎসায় ৭ দিন পর ২৯ জুন বুধবার বিকেল ৪টার

দিকে মারা যেতে হয়। পরদিন সকাল ১০টায় নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নাটোর পাঠানো হয়।

নিহত শাহীনের প্রতিবন্ধি অভাগিনী মা শারজান বেগম দাবী করে বলেন, গুরুদাসপুর থানায় অভিযোগ

দিয়েও মামলা রেকর্ড করাতে পারিনি। তার ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি এর ন্যায্য

বিচারের মাধ্যমে দোষীদের শাস্তি চাই। হত্যার তিনদিন পর এলাহী ও লিটন সহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে

শুক্রবার হত্যা মামলা রুজু করবেন বলে জানান থানা পুলিশ।

এ ব্যাপারে জিজ্ঞাসা করলে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস জানান, ঘটনাটি

স্থানীয়ভাবে মিমাংসার জন্য নেতাদের দেনদরবার চলার কারণে তাৎক্ষনিকভাবে মামলা রেকর্ড করা সম্ভব

হয়নি। তবে আজ (শুক্রবার) ওই মামলাটি রেকর্ড করা হবে এবং শাহীন হত্যার সাথে যারা জড়িত আছে

তাদেরকে আইনের আওতায় আনা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451