বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

ট্রেন থামিয়ে সিগারেট কিনলেন চালক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৬ মার্চ, ২০১৭
  • ২১৭ বার পড়া হয়েছে

 

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি,

ইঞ্জিনের কোনো ক্রটি নেই, এমনকি জরুরি অন্য কোনো সমস্যাও হয়নি।

তবু রেলগেইটে থেমে গেল ট্রেন। শুধু সিগারেট কিনতে তেলবাহী ওই ট্রেন

থামালেন চালক। আজ সোমবার সকালে নাটোরের বাগাতিপাড়া উপজেলার

মালঞ্চি রেলগেইটে এ ঘটনা ঘটে।

মালঞ্চি রেলগেইটের গেইটম্যানের দায়িত্বে থাকা মকব্বর হোসেন জানান,

গেইটম্যান মেহেদী অসুস্থ থাকায় তার স্থলে দায়িত্ব পালন করছিলেন তিনি।

সকাল ১০টা থেকে সাড়ে ১০টার দিকে নাটোরের দিক থেকে ছেড়ে আসা

তেলবাহী একটি ট্রেন দেখে রেলগেইট বন্ধ করে দেন তিনি। কিন্তু ট্রেনটি

গেইটের সামনে এসে হঠাৎ থেমে যায়। এ সময় ওই ট্রেনের ইঞ্জিন থেকে

একজন নেমে এসে রেলগেইটের পাশের সিগারেটের দোকান থেকে

সিগারেট কিনে আবার উঠে যান। প্রায় তিন মিনিট ট্রেনটি এভাবে

দাঁড়িয়ে থাকে। একসময় গেইটের দুই পাশে গাড়ির লম্বা লাইন পড়ে যায়।

রেলগেইটসংলগ্ন রানা অটো ওয়ার্কশপের কর্মচারী প্রত্যক্ষদর্শী রাকিব

জানান, পথের মাঝে ট্রেন থামিয়ে সিগারেট কেনার ঘটনা তিনি এই

প্রথম দেখলেন। এতে তিনি অবাক হয়েছেন। তিনি বলেন, “দায়িত্বজ্ঞানহীন

কাজ করেছেন চালক। ” সিগারেট বিক্রেতা মহীদুল বলেন, “ওই লোক (চালক)

আমার দোকানে সিগারেট নিতে এসে না পেয়ে ফিরে যান। ” পাশের বকুল

স্টোরের দোকান মালিক বকুল জানান, একজন লোক ট্রেন থেকে নেমে এসে

তার দোকান থেকে ১০টি বেনসন সিগারেট কিনেছেন।

নাটোরের স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী বলেন, “তেলবাহী ৯৮২ নম্বর

ট্রেনটি ১০টা ৫ মিনিটে নাটোর থেকে ছেড়ে যায়। পথের মাঝে এভাবে

ট্রেন থামানোর কোনো নিয়ম নেই। ” পাকশীর বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক

অসীম কুমার তালুকদার বলেন, “অযৌক্তিকভাবে ট্রেন থামিয়েছে। তবে

বিষয়টি খতিয়ে দেখে দোষীকে রেলওয়ে আইনের আওতায় নেওয়া হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451