সোহেল রানা সোহাগ,সিরাজগঞ্জ থেকে:
মায়ের সাথে অভিমান করে সিরাজগঞ্জের তাড়াশে রুমা খাতুন (১২) নামে
এক স্কুল ছাত্রী আতœহত্যা করেছে।
সে তাড়াশ উপজেলার মহেষ রৌহালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর
ছাত্রী ও একই গ্রামের মেছের আলীর মেয়ে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় মহেষ রৌহালী গ্রাম থেকে তার মৃতদেহ
উদ্ধার করে পুলিশ। পরে স্থানীয় রাজনৈতিক দলের নেতা ও জনপ্রতিনিধিদের
অনুরোধে মৃতদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
তাড়াশ থানার উপ-পরিদর্শক রুহুল আমীন জানান, বুধবার সকালে স্কুলে
জায়নি রুমা খাতুন। এনিয়ে তার মা তাকে বকাবকি করে। এতে অভিমান
করে বৃহস্পতিবার সকালে নিজ ঘরের ধরনার সাথে গলায় ফাঁস দিয়ে আতœ
হত্যা করে রুমা। দুপুরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মৃতদেহ
উদ্ধার করে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর রহমান জানান, নিহতের
পরিবার খুব গরীব। বাবা নেই। বাবা অন্য আরেকটি নারীকে বিয়ে করে অন্যত্র
থাকে। তিনি রুমাদের কোন খোঁজ খবর রাখে না। মা রসুন ক্ষেতে কাজ করে
যা পায় তা দিয়ে তাদের কোন মতে সংসার চলে। মায়ের সাথে অভিমান করে
সে আতœহত্যা করেছে। এব্যাপারে ইউডি মামলা দায়ের করা হয়েছে।