মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডায়েট ছাড়া ওজন কমানোর পাঁচ উপায়

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৩৫০ বার পড়া হয়েছে

ঠিকঠাক মতো ডায়েট ও ব্যায়াম ওজন কমায়। তবে কিছু বিষয় রয়েছে যেগুলো ডায়েট ছাড়াও ওজন কমাতে বেশ কাজ করে।

ওজন খুব বেশি না হলে, অর্থাৎ উচ্চতার তুলনায় ওজন সামান্য বেশি হলে এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। আর যাদের ওজন অত্যন্ত বেশি তারাও ডায়েটের পাশাপাশি এই বিষয়গুলোতে খেয়াল রাখলে উপকার পাবেন।

বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে ডায়েট ছাড়াই ওজন কমানোর পাঁচ পদ্ধতির কথা।

১. চাবান বেশি, খান কম

সম্প্রতি গবেষণায় দেখা গেছে, দীর্ঘক্ষণ চিবিয়ে খাবার খেলে কম ক্যালোরি গ্রহণ করা হয়, কম খাওয়া হয়। এতে পেট খালি হওয়ার সংকেত মস্তিষ্কে দেরিতে পৌঁছায়। এটা কেবল হজম ভালো হতেই সাহায্য করে না, এতে খাওয়ার পরিমাণও কমে।

২. সকালের নাস্তা বাদ দেবেন না

সকালের নাস্তা বাদ দেবেন না। সারাদিনের খাবারের মধ্যে সকালের নাস্তা খুবই গুরুত্বপূর্ণ। সকালের নাস্তা বাদ দিলে দুপুর হতে হতে খিদে বেশি লাগে। এতে খাওয়া বেশি হয়। আর ওজন বাড়ে। তাই এটি করা যাবে না।

৩. খাবারের প্রতি মনোযোগ দিন

অনেকেই খাবার খেতে বসলে টিভি দেখেন বা কম্পিউটারের সামনে বসে থাকেন। এতে খাবারের প্রতি মনোযোগ কমে যায়। এতে বেশি খাওয়া হয়ে যায়। মস্তিষ্ক তখন খাবারের প্রতি নজর দিতে পারে না। আবার খেতে বসে আমরা অনেক সময় অন্যদের সঙ্গে কথা বলতে থাকি। এটি খাওয়ার প্রতি মনোযোগ নষ্ট করে। কথা বলা যাবে না সেটি বলছি না। তবে খাবারের প্রতিও মনোযোগ দিতে হবে।

৪. বেশিক্ষণ ধরে খাবার রান্না করবেন না

খাবার বেশি রান্না করলে বা তাপ দিলে পুষ্টিগুণ কমে যায়। বেশি বেশি সেদ্ধ করা সবজি খান। সালাদ খান। বেশির ভাগ ক্ষেত্রে স্টিম, গ্রিল করে খাবার রান্না করুন। তবে খাবার রান্নার ক্ষেত্রে মাইক্রোওয়েভ ওভেন  কম ব্যবহার করুন।

৫. ভারি খাবার খাওয়ার আগে ফল খান

ভারি খাবার খাওয়ার ৩০ মিনিট আগে ফল খান। এতে ফল ভালোভাবে হজম হয় আর ওজন কমাতেও সাহায্য করে।

 

সূত্র, ntv


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451