বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আত্রাইয়ে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, আটক ১

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৭৩ বার পড়া হয়েছে

 

আত্রাই, (নওগাঁ) প্রতিনিধি;

নওগাঁর আত্রাইয়ে উচলী কাশিমপুর গ্রামের ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টাকালে

এনামুল হক (১৮) নামের এক যুবককে আটক করে পুলিশে সোর্পদ করেছে গ্রামবাসী।

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার তারাটিয়া ছোটডাঙ্গা গ্রামে এ ঘটনা

ঘটে। ছাত্রীটি তারাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। আটককৃত

এনামুল উপজেলার তারাটিয়া ছোটডাঙ্গা গ্রামের মোঃ গোকুলের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার ১নং

শাহাগোলা ইউনিয়নের উচলী কাশিমপুর গ্রামের জনৈক ব্যক্তির মেয়ে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী

সাথী (১২) (ছদ্মনাম) প্রতিদিনের ন্যায় স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বেরিয়ে যায়।

পথিমধ্যে পার্শ্ববর্তী তারাটিয়া ছোটডাঙ্গা গ্রামের এনামুল হক তার পথ রোধ করে।

পরে রাস্তার পাশে ভু’ট্টার জমিতে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে।

তাৎক্ষণিক মেয়েটি বাঁচার জন্য চিৎকার করতে থাকে। চিৎকার শুনে এলাকাবাসী ছুটে

এসে এনামুল হক কে হাতেনাতে আটক করে। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এনামুল

হক কে গ্রেফতার করে।

এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) বদরুদ্দোজা ঘটনার সত্যতা নিশ্চিত করে

বলেন, এনামুল হক কে আটক করা হয়েছে। এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা বৃহস্পতিবার বাদি

হয়ে নারী ও শিশু নির্যাতন আইনের ১৯ (ক) ধারায় আত্রাই থানায় এনামুল হককে আসামী

করে মামলা করেছে ।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451