বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

বাগাতিপাড়ায় কেন্দ্রে ঢুকে ছাত্রীকে লাঞ্চিতের ঘটনার ৪ দিন পর মামলা : যুবক আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৩১৬ বার পড়া হয়েছে

 

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের বাগাতিপাড়ায় কেন্দ্রে ঢুকে ছাত্রীকে লাঞ্চিতের ঘটনার চার দিন পর থানায়

মামলা হয়েছে। অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। রোববার তাকে আটকের পর

সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

থানা ও অভিযোগ সূত্রে জানা যায়, চলতি এসএসসি পরীক্ষায় বাগাতিপাড়া মডেল

পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ডিগ্রী কলেজ ভেন্যুতে এক পরীক্ষার্থীনিকে বৃহস্পতিবার

সকালে কেন্দ্রে প্রবেশ করে উপজেলার গালিমপুরের হেলাল উদ্দিনের ছেলে রাসেল শারিরীকভাবে

লাঞ্চিত করে চড় থাপ্পড় দিয়ে পালিয়ে যায়। এঘটনার পর থেকে রাসেল পলাতক থাকে। পরে

পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে প্রধান শিক্ষকের কক্ষে রোববার উভয় পক্ষের

মীমাংসার চেষ্টা করা হয়। সেসময় অভিযুক্ত যুবকসহ তার পক্ষের লোকজন উপস্থিত হলেও ওই

ছাত্রীর পক্ষ থেকে কেউ সেখানে উপস্থিত হয়নি। পরে মীমাংসা ভেস্তে গেলে অভিযুক্ত

রাসেলকে পুলিশী হেফাজতে নেওয়া হয়। ওইদিন রাতে কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক খালিদ

হোসেন লিটনের দেওয়া অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে বাগাতিপাড়া থানা।

কেন্দ্র সচিব খালিদ হোসেন লিটন বলেন, স্থানীয় গণ্যমান্যদের উদ্যোগে মীমাংসার

চেষ্টা করা হয়। কিন্ত ছাত্রীর পক্ষে কেউ সেখানে উপস্থিত হয়নি।

তদন্তকারী কর্মকর্তা এসআই রোস্তম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার

সকালে আটক রাসেলকে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451