আব্দুর রহিম পলাশ , চাঁপাইনবাবগঞ্জ ঃ
শিবগঞ্জ উপজেলার দূলর্ভপুর ইউনিয়নের দামুদিয়াড় গ্রামে বাল্য বিবাহের দায়ে বর ও কনের মায়ের ৭ দিনের জেল
দিয়েছেন ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও
নির্বাহী ম্যাজিস্ট্রেট কল্যাণ চৌধুরী জানান, বাল্য বিবাহ হচ্ছে এমন
গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে দামুদিয়াড় গ্রামে
অভিযান চালিয়ে একই গ্রামের জিন্নুর রহমানের স্ত্রী, বরের মা মোসাঃ
সমিজা বেগম ও রবিউল ইসলাম রবুর স্ত্রী, কনের মা বেবি বেগমকে বাল্য
বিবাহ নিরোধ আইনে তাদের দু’জনের সাত দিনের জেল দেয়া হয়।
তিনি আরও জানান, প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বর মানিক আলী
(২৯), কনে ৭ম শ্রেণির মাদ্রাসা পড়–য়া ছাত্রী মোসা. কারিমা খাতুন
(১২) সহ বর ও বরের বাবা-কনে ও কনের বাবা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।