বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বগুড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৭৫ বার পড়া হয়েছে

ক্রাইম ঃ 

বগুড়ার কাহালু উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত দলের দু’সদস্য নিহত হয়েছেন। এ সময় দু’ডাকাতকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।

মঙ্গলবার গভীর রাতে পাঁচপীর এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাদের পরিচয় জানা যায়নি।

কাহালু থানার ওসি নূর-ই-আলম জানান, খবর আসে ওই এলাকায় ডাকাতরা অবস্থান করছে। সেখানে পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে ডাকাতরা। পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। এরপর ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দু’জনসহ চারজনকে আটক করা হয়। পরে আহত দু’জনকে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত তিনটার দিকে তাদের মৃত্যু হয়।

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451