শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ৩৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৫৬ বার পড়া হয়েছে

 

 

আব্দুর রহিম পলাশ,  চাঁপাইনবাবগঞ্জ ঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা এলাকার

পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড

বাংলাদেশের সদস্যরা। তবে এ ঘটনায় কাওকে আটক করতে পারেনি বিজিবি।

৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস এম আবুল এহসান

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে

ব্যাটালিয়নের মনাকষা বিওপি’র একটি টহল দল হাবিলদার মো. হাফিজুর রহমানের

নেতৃত্বে সোমবার দিবাগত রাত মঙ্গলবার সোয়া ১টায় শিবগঞ্জ উপজেলার

উজিরপুর ইউনিয়নের ভোগলাউড়ি এলাকার পদ্মা নদীর ঘাটে অভিযান পরিচালনা

করে। এ সময় কয়েকজন মাদক চোরাকারবারী একটি নৌকা করে ভারতের দিক হতে

বাংলাদেশে প্রবেশ করে পদ্মা নদীর ঘাটে নামার চেষ্টা করলে বিজিবি টহল দল তাদেরকে

ধাওয়া করে। ফলে চোরাকারবারীরা আতংকিত হয়ে নৌকা ফেলে পদ্মা নদীতে লাফ দিয়ে

সাঁতরিয়ে পালিয়ে যায়। পরে টহল দল চোরকারবারীদের ফেলে যাওয়া নৌকা হতে মোট

৩৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। উদ্ধারকৃত ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ

অধিদপ্তরে এবং আটককৃত নৌকাটি শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে বলে

বিজিবি প্রধান নিশ্চিত করেছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451