বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

নিহত সাংবাদিক শিমুলের স্ত্রী চাকরি পেলেন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২১৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

সিরাজগঞ্জের শাহজাদপুরের সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের বিধবা স্ত্রীকে অ্যাসেনশিয়াল ড্রাগ নামে এক ওষুধ কোম্পানিতে চাকরির নিশ্চয়তা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। কয়েকদিনের মধ্যে তাকে নিয়োগপত্র দেয়া হবে।

শনিবার রাতে শাহজাদপুরে নিহত সাংবাদিক শিমুলের বাড়িতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে গিয়ে তিনি এ ঘোষণা দেন। এ সময় মন্ত্রী নিহতের পরিবারকে নগদ এক লাখ টাকা অনুদান দেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, গুলি করে সাংবাদিক হত্যার ঘটনাটি খুবই দু:খজনক। হত্যাকারীকে কোনভাবেই ছাড় দেয়া হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছেন।

তিনি বলেন, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগ নেতা সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মীরুর বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নিতে এরই মধ্যে ঘোষণা দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। খুব শিগগিরিই গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে স্বাস্থ্যমন্ত্রী চলে যাবার পর জেলা প্রশাসক এসে শিমুলের স্ত্রী ও সন্তানদের সান্ত্বনা দেন। এ সময়ে জেলা প্রশাসক শিমুলের সন্তানদের পড়াশুনার খরচ জেলা প্রশাসন থেকে বহন করার জন্যও প্রতিশ্রুতি দেন।

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সমকাল উপজেলা প্রতিনিধি শিমুল গেলো বৃহস্পতিবার পৌর মেয়র হালিমুল হক মিরুর শটগানের গুলিতে আহত হন। পরদিন দুপুরে বগুড়া থেকে ঢাকা নেবার পথে মারা যান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451