বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাংবাদিক হত্যায় মেয়র ও ভাইদের বিরুদ্ধে মামলা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৩৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মীরুসহ ১৮ জনকে আসামি করা মামলা দায়ের করা হয়েছে। ছাত্রলীগ সভাপতি বিজয় মাহমুদকে মারপিটের ঘটনায় এ মামলা করা হয়। জানালেন শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক।

শুক্রবার সকালে মারধরের শিকার ছাত্রলীগ নেতা বিজয়ের চাচা এরশাদ বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা করেন।

মামলায় শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মীরু তার ছোট ভাই পিন্টু ও মিন্টুসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়াও অজ্ঞাত ৬ থেকে ৭ জনকে আসামি করা হয়।

রেজাউল হক জানান,  এরইমধ্যে মামলার তালিকাভুক্ত আসামি মেয়রের ছোট ভাই হাসিবুল হক পিন্টু ও মিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে।  মেয়রের হালিমুল হক মীরুর শটগানও জব্দ করা হয়েছে।

এদিকে শুক্রবার রাতে শাহজাদপুরে পৌর মেয়রের গুলিত নিহত সাংবাদিক শিমুলের ময়নাতদন্ত শেষ হয়। তার মাথায় শর্ট গানের একটি গুলি পাওয়া যায়।

বৃহস্পতিবার ছাত্রলীগ নেতা বিজয় মাহমুদকে মারধর করে বৃহস্পতিবার দুপুরে শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরুর ছোট ভাই পিন্টু। খবর পেয়ে পুলিশ নিজ বাসা থেকে পিন্টুকে আটক করে। বিজয়ের ওপর হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল নিয়ে মেয়রের বাসায় হামলা করে ছাত্রলীগ। পরে মেয়র গুলি করলে সাংবাদিক শিমুলসহ তিনজন গুলিবিদ্ধ হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451