মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামে ভবনে বিস্ফোরণ, আহত ৩

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০১৭
  • ২৪৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় ভবনে বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন ৩ জন।

শুক্রবার  ভোর ৫টার দিকে থানার দেওয়ান বাজার নিরাপদ হাউজিং সোসাইটির ৫ তলা ভবনের তৃতীয়তলায় এ রহস্যজনক বিস্ফোরণ হয়।

আহতরা হলেন ছমুদা বেগম (৭০), তনিমা আফরিন ইফতি (১৫) ও আরিফ (২৬)। ছমুদা বেগম ও ইফতির শরীরের শতভাগ এবং আরিফের ২৫ ভাগ দগ্ধ হয়েছে।

স্থানীয়রা জানায়, পশ্চিম দেওয়ান বাজার ওয়ার্ডের ৩৫১ নম্বর রোডের এ ভবনে বিস্ফোরণে উড়ে গেছে ঘরের আসবাব, ভেঙে গেছে পুরো ভবনের জানালার কাঁচ। শুধু তাই নয়, বিস্ফোরণের সময় উড়ে যাওয়া দেয়ালের বড় বড় টুকরা পাশের একটি ভবনের ব্যালকনিতে পড়লে সেটিও ক্ষতিগ্রস্থ হয়। ভবনটি মাদরাসা আবাসিক ভবন নামে পরিচিত।

এদিকে, বিস্ফোরণের পর ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানিয়েছেন, সকাল সাড়ে ৫টার দিকে হাসপাতালে তাদের ভর্তি করা হয়। তাদের ৩৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের  উপ-সহকারি পরিচালক জমিস উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে চন্দনপুরা ও নন্দনকানন স্টেশন থেকে চারটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করে। মাদরাসা ভবনের সামনে শাহাদাত হোসেনের মালিকানাধীন ভবনটিও ক্ষতিগ্রস্থ হয়েছে। বিস্ফোরণে ধ্বসে পড়ে ঘরের দেয়াল।

 

ঘটনাস্থলে থাকা নন্দনকানন ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আলী আব্বাস জানান, বিষ্ফোরণ হয় ভবনের ৩ তলায় কিন্তু ৫ তলা ভবনের প্রত্যেক তলার দরজা জানালা খুলে উড়ে যায় অন্যান্য ভবনে। তবে তিন তলা ভবনে কারা থাকতো তা এখনো জানতে পারিনি।

তিনি আরো বলেন, বিষ্ফোরণের কারণ তদন্ত সাপেক্ষ্যে বলা যাবে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল মনছুর বলেন, বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে। যে ঘরে বিস্ফোরণ হয়েছে সেটি রান্নাঘর ছিল না। তাই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে বলা যাচ্ছে না। আমরা তদন্ত করে দেখছি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451