বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রাইভেটকারে তল্লাশি করতে চাইলে দুই এসআইকে গুলি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৫ জানুয়ারী, ২০১৭
  • ২২৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

পাবনার আটঘরিয়া উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে পুলিশের দুই উপপরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার বেলা ১১টার দিকে একটি প্রাইভেটকারে তল্লাশি করতে চাইলে গাড়ির যাত্রীরা গুলি চালায়।

ঘটনার পরপর দুই এসআইকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত দুই পুলিশ সদস্য হলেন আটঘরিয়া থানার এসআই মনির হোসেন (৪০) ও এসআই তোফাজ্জল হোসেন (৪০)।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফারুক আহম্মদ জানান, ঘটনার সময় ওই দুই পুলিশ সদস্য সিভিল পোশাকে মোটরসাইকেলে করে একদন্ত ইউনিয়নের ডেঙ্গারগ্রাম এলাকায় যান। ডেঙ্গারগ্রাম ব্রিজের কাছে একটি সাদা প্রাইভেটকারে থাকা লোকজনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি করতে চান দুই এসআই। এ সময় প্রাইভেটকারে থাকা সন্ত্রাসীরা দুই পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. মঞ্জুরা রহমান জানান, আহত দুজনের মধ্যে এসআই মনির হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451