বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চাটখিলে এলজিসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০১৭
  • ২৬৩ বার পড়া হয়েছে

 

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালীর চাটখিল উপজেলা থেকে

এলজি পিস্তল সহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর একটি অভিযানিক দল।

এসময় তাদের কাছ থেকে ২টি দেশীয় এলজি, ৩ রাউন্ড কার্তুজ এবং রেজিষ্ট্রেশন বিহীন

একটি মোটরসাইকেল জব্দ করা হয়। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে তাদের ৩ জনকে

উপজেলার শিবপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, চাটখিল উপজেলার

শিবপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. রাজু মিয়া (২৫), একই উপজেলার পূর্ব দেলিয়াই

গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে আব্দুল খালেক (৩৫) ও শ্রীপুর গ্রামের আমির হোসেনের

ছেলে মো. সবুজ (২৪)। র‌্যাব-১১, সিপিসি-৩ উপ-পরিচালক মেজর মো. রেজাউর রহমান

জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্থানীয় এলাকার শীর্ষ সন্ত্রাসী রাজু,

আবদুল খালেক ও সবুজ সহ তিনজনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে

চাটখিল ও সোনামুড়ী থানায় ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে। পরে বিকেলে চাটখিল

থানায় তাদের হস্তান্তর করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451