বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

নাটোরে বিপুল পরিমান টাইম বোমা তৈরীর সরঞ্জাম, ৪টা পিস্তল, ৬টি ম্যাগজিন,১৭রাউন্ড গুলি সহ জঙ্গী সংগঠনের ৩ সদস্য আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৪ জানুয়ারী, ২০১৭
  • ২৩৭ বার পড়া হয়েছে

 

মোঃ আশিকুর রহমান(টুটুল),নাটোর ব্যুরো প্রধান,

নাটোরে বিপুল পরিমান টাইম বোমা তৈরীর সরঞ্জাম, ৪টা পিস্তল, ৬টি

ম্যাগজিন, ১৭রাউন্ড গুলি সহ জঙ্গী সংগঠনের ৩সদস্য কে আটক করেছে বগুড়া

গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম। শুক্রবার রাতে সদর উপজেলার চাদপুর

এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানান, সম্প্রতি বগুড়ায়

এক জেএমবি সদস্যকে গ্রেফতার করে সেখানকার পুলিশ। গ্রেফতারকৃত

ওই জেএমবি সদস্যের স্বীকারোক্তি অনুয়ায়ী শুক্রবার রাতে সদর উপজেলার

চাদপুর গ্রামের ফজলুর রহমানের বাড়িতে অভিযান চালায় বগুড়া ডিবি

পুলিশের একটা বিশেষ দল। এসময় ফজলুর রহমানের বাড়ি থেকে ৪টা পিস্তল,

৬টি ম্যাগজিন, ১৭রাউন্ড গুলি এবং টাইম বোমা বানানোর বিপুল পরিমান

সরঞ্জাম উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় ফজলুর রহমান সহ ৩ জনকে। বাকি

দুই জনের নাম জানা যায়নি। আটক ফজলুর রহমান চাদপুর গ্রামের মোতালেব

প্রামানিকের ছেলে। তবে প্রাথমিক ভাবে পুলিশ ধারনা করছে, আটককৃতরা

জঙ্গী সংগঠনের সদস্য। এদিকে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহীর

রেঞ্চর ডিআইজি খুরশিদ হোসেন, নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয়

তালুকদার।

এসময় রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশিদ আলম সাংবাদিকদের বলেন, বিশ্ব

ইজতেমায় নাশকতা করতে জঙ্গী গোষ্ঠিরা জড়ো হচ্ছিল। কিন্তু পুলিশের

নজরদারীতে থাকার কারনে বিপুল পরিমান বোমা তৈরীর সরঞ্জাম ও অস্ত্র সহ

তাদের আটক করা সম্ভব হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451