শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                             

বিচ্ছিন্ন হতে চলেছে দুই উপজেলা ও লাখো মানুষের সড়ক যোগযোগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৬ জুন, ২০১৬
  • ৫৭২ বার পড়া হয়েছে

মো.আখলাকুজ্জামান, গুরুদাসপুর প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় খলিফাপাড়া ব্রীজঘাট থেকে সিংড়ার বিলদহর বাজার পর্যন্ত

১০ কিলোমিটার পাকা সড়ক মেরামতের অভাবে ইটসুড়কি উঠে গিয়ে খানাখন্দে পরিণত হওয়ায়

মানুষ ও যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে ওই সড়কে প্রতিদিনে যাতায়াতকারী মানুষগুলো

দূর্ঘটনার শিকার হয়ে হাত পা সহ অকালেই ঝরে পড়ছে অনেকের প্রাণ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিগত ২০০২ সালের প্রথম দিকে ওয়াপদা নির্মিত বন্যা নিয়ন্ত্রন

বাঁধকে পাকা সড়কে পরিণত করেন সড়ক ও জনপথ বিভাগ। এরপর থেকে ওই পাকা সড়কটি গুরুদাসপুর ও

সিংড়া উপজেলার সেতুবন্ধন হিসেবে কাজ করে। তখন থেকেই খলিফাপাড়া ব্রীজঘাট তথা

চাঁচকৈড় ব্যবসা কেন্দ্র থেকে যাত্রীবাহি পরিবহন ছাড়াও মালবাহি ভুটভুটি, ট্রলি, সিএনজি,

অটোরিকসা- ভ্যান ও শতশত মোটরসাইকেল সহ ভারি যানবাহন সবসময় চলাচল করে। এতে করে সড়কটি

প্রায় ৫ বছর পূর্বে ভেঙ্গেচুরে খানাখন্দে পরিণত হয় এবং প্রতিদিনই দূর্ঘটনার শিকার হচ্ছে ওই

সড়কে যাতায়াতকারী মানুষগুলো।

পরবর্তীতে ৬ মাস পূর্বে রাস্তাটি সংস্কারের আভাস পাওয়া গেলেও বর্তমানে সংশ্লিষ্ঠ ঠিকাদার

কাজ ফেলে পালিয়েছেন বলে এলাকাবাসীরা জানান। সড়কটির এ বেহাল দশায় সড়ক দূর্ঘটনার

আতঙ্কে গুরুদাসপুর-বিলদহর হয়ে সিংড়ার সড়ক যোগযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হতে চললেও এ নিয়ে

কারো মাথা ব্যথা নেই।

এ ব্যাপারে কথা বললে গুরুদাসপুর উপজেলা প্রকৌশলী মিজানুর রহমান জানান, রাস্তাটি সড়ক ও জনপথ

বিভাগের নিয়ন্ত্রনে থাকায় আমরা কিছু করতে পারব না। অপরদিকে নাটোর সড়ক ও জনপথ বিভাগের

সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451