রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বগুড়ায় বিবিসিএফ এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬
  • ২৪২ বার পড়া হয়েছে

 

 

 

বাংলার প্রতিদিন ডেক্স:

উত্তরবঙ্গের শতাধিক পরিবেশবাদী সংগঠনের সমন্বয়ে গঠিত “বাংলাদেশ

জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ)” এর প্রতিষ্ঠা বার্ষিকী

উপলক্ষ্যে র‌্যালি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার দুপুরে বগুড়ার

উডবান পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এই অনুষ্ঠান হয়।

বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর সভাপতি এস

এম ইকবাল এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বগুড়ার পুলিশ সুপার

আসাদুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া অঞ্চলের বিভাগীয়

সামাজিক বন সংরক্ষক রিজাউল শিকদার, মূখ্য আলোচক এর বক্তব্য রাখেন

বিবিসিএফ এর প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা ও বাগেরহাট সামাজিক বন

বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোল্যা রেজাউল করিম। অন্যান্যের মধ্যে বক্তব্য

রাখেন, বগুড়ার বন কর্মকর্তা মিজানুর রহমান, ড. জালাল উদ্দিন সরদার, অধ্যাপক

টিপু সুলতান, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি সভাপতি ও বিবিসিএফ এর

উপদেষ্টা অধ্যাপক আখতারুজ্জামান, বার্ড কলোনীর সভাপতি ও ইউপি চেয়ারম্যান

সাজ্জাদ হোসেন, (বিবিসিএফ) এর সাধারণ সম্পাদক মাসুম মিয়া,

সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, চলনবিল পরিবেশবাদী সংগঠন তীরের

সভাপতি সোহানুর রহমান সবুজ, বিবিসিএফ এর মিডিয়া বিষয়ক সম্পাদক

সাংবাদিক সাইফুল ইসলাম প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন অতিথি পাখি ও প্রকৃতি নিয়ে গবেষণার জন্য

তরুণদের এগিয়ে আসতে হবে। তাছাড়া নিরাপদ পরিবেশ, বার্ড কলোনী, কৃষি

উপকরণ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করা দরকার। আর

‘উন্নয়নকে টেকসই করতে নিজেদের এখন থেকেই জীববৈচিত্র্য ও পরিবেশ

সংরক্ষণে ঐক্যবদ্ধভাবে ঝাপিয়ে পড়া দরকার। পরে বিবিসিএফ কয়েকজন সম্মাননা

ক্রেসট প্রদান করা হয়।

bogra-humenchain-photo-06-12-16-1

আলোচনা সভায় বক্তারা বলেন, মৎস্য ভান্ডার খ্যাত চলনবিলের মাছ, অতিথি

পাখি ও প্রকৃতি নিয়ে গবেষণার জন্য তরুণদের এগিয়ে আসতে হবে। তাছাড়া

নিরাপদ পরিবেশ, বার্ড কলোনী, কৃষি উপকরণ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সকলকে

ঐক্যবদ্ধভাবে কাজ করা দরকার। আর ‘উন্নয়নকে টেকসই করতে নিজেদের এখন

থেকেই জীববৈচিত্র ও পরিবেশ সংরক্ষণে ঐক্যবদ্ধভাবে ঝাপিয়ে পড়া দরকার।

bogra-humenchain-photo-06-12-16-3


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451