মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বন্যপ্রাণী পারাপারে ওভারপাস নির্মাণ করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৫ ডিসেম্বর, ২০১৬
  • ২৭৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক,

চট্টগ্রাম থেকে কক্সবাজারের ঘুমধুম পর্যন্ত বাস্তবায়নাধীন রেললাইনে দুর্ঘটনা ঝুঁকি এড়াতে হাতিসহ বন্যপ্রাণী পারাপারে ১২টি ওভারপাস নির্মাণ করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। ১৮ হাজার কোটি টাকার রেললাইন স্থাপনের আগে গবেষণার মাধ্যমে হাতি চলাচলের পথগুলোকে চিহ্নিত করার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আর এসব ওভারপাসই বন্যপ্রাণী চলাচল নিরাপদ করার ক্ষেত্রে এ অঞ্চলে এ ধরনের প্রথম পদক্ষেপ।

অবশেষে বাস্তবায়ন হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজারের ঘুমধুম পর্যন্ত রেললাইন স্থাপনের কাজ। ১৪ ডিসেম্বর টেন্ডার জমা দেয়ার শেষ তারিখ। সব কিছু ঠিক থাকলে আগামী বছরের মার্চ থেকে পুরোদমে শুরু হবে পাহাড় এবং বনাঞ্চলের ভেতর দিয়ে রেললাইন স্থাপনের আনুষ্ঠানিকতা। কিন্তু এ রেলপথ স্থাপনে বর্তমানে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে হাতিসহ বন্যপ্রাণী চলাচলে প্রতিবন্ধকতা।

গবেষকদের মতে, বিলুপ্ত প্রায় এশিয়া প্রজাতির হাতির মূল অবস্থান বৃহত্তর চট্টগ্রামে। এর মধ্যে লোহাগাড়া চুনতি রেঞ্জ হয়ে কক্সবাজারের রামু এবং টেকনাফের ঘুমধুম পর্যন্ত গহীন পাহাড় বনে রয়েছে এসব হাতির বসবাস।

আর  রেলপথে বন্যপ্রাণীর চলাচল নিরাপদ করতে অন্তত ১২টি ওভারপাস নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

১’শ ২০ কিলোমিটার রেলপথে কক্সবাজারে প্রধান স্টেশন স্থাপনের পাশাপাশি রামু, ঈদগাঁ, চকরিয়া, লোহাগাড়ায় আরো নয়টি স্টেশন থাকবে। ২০২০ সালের মার্চ মাসের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451