বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

সিংড়ায় ডাবল হত্যা মামলার আসামীর বাড়িতে হামলায় আহত ২

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৪ ডিসেম্বর, ২০১৬
  • ২০৮ বার পড়া হয়েছে

সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়ার ডবল হত্যা মামলার আসামী ইউনুছ আলীর বড়িতে হামলা

চালিয়ে মা ও মেয়েকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। শনিবার মধ্য রাতে

উপজেলার প্রত্যন্ত অঞ্চল একশিং তারাই গ্রামে এই ঘটনা ঘটে। আহত মা কাজল

রেখা বেগমকে নাটোর সদর হাসপাতালে এবং আশঙ্কাজনক অবস্থায় মেয়ে আয়েশা

খাতুনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও আহতদের পরিবার সূত্রে জানা যায়, শনিবার মধ্য রাতে সিংড়া

উপজেলার একশিং তাড়াই গ্রামের ইউনুছ আলীর বাড়ির দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ

করে দুর্বৃত্তরা। এসময় এলোপাথারি কুপিয়ে জখম করে ইউনুস আলী স্ত্রী কাজল

রেখা বেগম (৩৮) এবং মেয়ে আয়েশা খাতুন (১৮) কে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার

করে হাসপাতালে ভর্তি করে।

নাটোর সদর হাসপাতালে আহত কাজল রেখা বেগম জানান, শনিবার মধ্যরাতে ৬-

৭জনের সশস্ত্র একদল অতর্কিত ভাবে বাড়ির দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এসময়

অতর্কিত ভাবে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে আহত করা হয়। এসময় প্রতিবেশীরা

তাদের চিৎকারে ছুটে আসলে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়

তারা।

এদিকে সূত্র জানায়, সম্প্রতি বড়গ্রামে সাবেক ইউপি সদস্য মোজাফ্ধসঢ়;ফর

হোসেন মোজাই ডাকাত ও তার ভাই হাসেন আলীকে কুপিয়ে হত্যা করে একই

এলাকার বর্তমান ইউপি সদস্য ইউনুস আলী ও তার সমর্থকরা। গত কয়েক দিন

আগে র‌্যাবের হাতে গ্রেফতার হয় মামলার প্রধান আসামী ইউপি সদস্য ইউনুস ও

তার ভাই। ওই ঘটনার জের ধরেই ডাবল হত্যা মামলার অপর ২০ নম্বর আসামী ইউনুছ

আলীর বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মন্ডল জানান, ডাবল

হত্যা মামলার বিরোধের জের ধরে এঘটনা ঘটে থাকতে পারে। অভিযোগ আসলে

প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451