রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ছাত্রলীগের সহযোগিতায় দেশ ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে : প্রতিমন্ত্রী পলক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩ ডিসেম্বর, ২০১৬
  • ১৯৮ বার পড়া হয়েছে

 

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন,

প্রযুক্তির অপার সম্ভাবনার সুযোগ কাজে লাগিয়ে আজ তরুণ প্রজন্ম নতুন

করে স্বপ্ন দেখতে শুরু করেছে। এই স্বপ্নের দ্বার উন্মোচিত হয়েছিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের ঘোষণার মাধ্যমে।

প্রধানমন্ত্রীর ঘোষিত এই স্বপ্ন বাস্তবায়নে প্রত্যক্ষভাবে নেতৃত্ব ও নির্দেশনা

দিচ্ছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব

ওয়াজেদ জয়। ফলে খুব অল্প সময়েই বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাত আজ বিশ্বব্যাপী

প্রশংসিত। singra-natore-picture-03-12-16-1

শনিবার দুপুরে সিংড়া কোর্ট মাঠে সিংড়া উপজেলা, পৌর ও গোল-ই

আফরোজ সরকারি কলেজ ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও

যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ কথা বলেন।

প্রতিমন্ত্রী ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে বলেন,

বঙ্গবন্ধুর আদর্শকে শুধু বুকে লালন না করে কর্মের মাধ্যমে শেখ হাসিনার

নেতৃত্বে বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন পুরণে কাজ করতে হবে। ছাত্রলীগের

নেতাকর্মীদের সহযোগিতায় দেশ ২০২১ সালে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে

উন্নত দেশে পরিণত হবে। তিনি আগামী নেতৃত্ব নির্বাচনে মেধাবী, ত্যাগী

ও পরিশ্রমীদের নির্বাচিত করার জন্য কাউন্সিলরদের প্রতি আহবান জানান।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস

এম জাকির হোসাইন বলেন, মেধাবীদের ছাত্র রাজনীতিতে আসতে হবে। তাদের

কথা-বার্তা, আচার-আচরণ এবং সামাজিকতার মধ্য দিয়ে মানুষের মন জয় করে

জননেত্রী শেখ হাসিনার অর্থনৈতিক মুক্তির আন্দোলনে অংশ গ্রহন করতে হবে।

নিরক্ষর মুক্ত বাংলাদেশ গঠনে অগ্রনী ভূমিকা পালন করতে হবে।

সিংড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি রায়হান কবির টিটুর সভাপতিত্বে

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি সুপ্রিয় কুন্ডু

রাজেশ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক শরিফুল

ইসলাম ফারুক, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি

রাকিবুল হাসান জেমস ও সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম, সিংড়া

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান লিখন প্রমূখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451