বার্মায় মুসলিম হত্যার বিরুদ্ধে হাজীগঞ্জ প্রতিবাদ মিছিল ও সমাবেশ
মোঃ শরিফ হোসেন
ইসলামী আন্দোলন বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা শাখা এর উদ্যোগে গত কাল বাদ জুমা মায়ানমার মুসলিম হত্যার প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। রোহিঙ্গা মুসলমানদের উপর ইতিহাসের জঘন্যতম গন হত্যা ,বর্বর নির্যাতনের এর প্রতিবাদে গত কাল বাদ জ’মা হাজীগঞ্জসহ, সারাদেশে ছিল প্রতিবাদ উত্তাল। গর্জে উঠেছিল নব্য হিটলার সূচির সরকারি জান্তাও অহিংস পরম ধর্ম শ্লোগানের আড়ালে থাকা সন্ত্রাসী বৌদ্ধদের মানবতার বিধ্বংসী বর্বর অপকর্মের বিরুদ্ধে মুক্তি, শান্তি আনবতাবাদী ও ইসলামী জনতা। বিক্ষোভ ও মিছিল চলাকালে গগন বিদারী শ্লোগানে শ্লোগানে আকাশ বাতাশ প্রকম্পিত হচ্ছিল। মিচিলে মিছিলে সয়লাব হয়েছিল হাজীগঞ্জ বাজাসহ পুরা শহর । দেশের সর্বত্র মিছিলের আগে পরে হয়েছে প্রতিবাদ- সমাবেশ। সমাবেশ ও মিছিলে নেতাকর্মীদের দাবি ছিল মিয়ানমারে জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েল করতে হবে। মিয়ানমারের উপর অবরোধ আরোপ করতে হবে। মিয়ানমারের সামারিক বাহিনী ও লেডি হিটলার সূচি’র উপর গণহত্যার অভিযোগ আনতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলার সভাপতি আলহাজ্ব মোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ এর খতীব মুফতি আব্দুর রউফ বলেন অনতি বিলম্বে ত্রাণ তৎপরতা শুরু করতে হবে। রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রদানে বাধ্য করতে হবে। ওআইসি দেশগুলো কর্তৃক মিয়ানমারের উপর অবরোধ আরোপ করার দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং মিয়ানমারের সাথে ব্যবসা- বাণিজ্য বন্ধ করার পদক্ষেপ নিতে হবে। গণহত্যার অভিযোগ নিয়ে মিয়ানমারের কসাইদের আন্তর্জাতিক অপরাধ আদালতের কাঠগড়ায় উঠাতে হবে, বাংলাদেশে মিয়ানমারের দূতাবাস বন্ধ করতে হবে। শ্লোগানে বলা হয়, বিশ্ব মুসলিম অস্ত্র ধর, মিয়ানমার দখল করা।’ মিয়ানমারের রাখাইল মগদস্যু আর সেনাবর্বরতায় কবর রচিত হচ্ছে মানবাধিকারের । সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি জননেতা শেখ মোঃ জয়নাল আবদীন বলেন- রাখাইন রাজ্যে নিরীহ নিরস্ত্র রোহিঙ্গা মুসলিমদের অসংখ্য ঘরবাড়ি জ্বলছে, পুড়ছে মানবতা, জ্বলছে মানুষ। জ্বলেছে মুসলিম সভ্যতা- সংস্কৃতি। সন্ত্রাসী আক্রমণে – আগ্রাসনে প্রাণ হারাচ্ছে নারী, শিশু এবং হাজারো মুসলিম। কোথায় আজ মানবতা? কোথায় মানবিকতা, মানবিক বিবেকবোধসহ মানবিক বিবেকবোধসহ মানবাধিকারে ধ্বজাধারী গলাবাজরা? জাতিসংঘ কী করছে? কোথায় ওআইস? গতকাল বাদ জু’মা ঐতিহাসিক হাজীগঞ্জ বড় মসজিদ গেটে মিয়ানমারে মুসলিম নিধন ও রোহিঙ্গা মুসলমানদের উপর নৃশংস নির্যাতনের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত স্মরণকালের বৃহৎপ্রতিবাদ সমাবেশে নেত্ববৃন্দ এসব কথা বলেন। প্রতিবাদ সমাবেশ শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল বিভিন্ন মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মসজিদ গেটে এসে শেষে হয়। সংগঠনের উপদেষ্টা মাও: জোবায়র আহমেদ এর পরিচালনায় বক্তব্য রাখেন হাজীগঞ্জ বাড় মসজিদের সাবেক খতিব আলহাজ্ব মাও: রফিক আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা সহ- সভাবপতি খোরশেদ আলম পৌর- শাখার মোঃ হেলার উদ্দিন, উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদুজামান পাটওয়ারী ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন উপজেলা সভাপতি মোঃ নুরেআলম সিদ্দিকি, সহ-সভাপতি মোঃ শরিফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম প্রমুখ। পরে মিছিল শেষে দোয়াও মুনাজাত করে সমাপ্তি হয়।