মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লক্ষ্মীপুরে প্রবাসীর বাড়িতে হামলা, আহত ৫

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬
  • ২৭১ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধি,

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার পূর্ব মান্দারী গ্রামে এক প্রবাসীর বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে নারী ও শিশুসহ পাঁচজন আহত হয়েছেন।

গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে প্রবাসী শাহজাহানের বাড়িতে এ হামলা হয়।

হামলা করে বাড়িতে ভাঙচুর, লুটপাটও চালায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় রিপন নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। তিনি চন্দ্রগঞ্জের রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।

হামলায় আহত ব্যক্তিরা হলেন শাহজাহানের স্ত্রী, মেয়ে খাদিজা ও নার্গিস আক্তার, আত্মীয় মো. মালেক ও প্রতিবেশী দ্বীন মোহাম্মদ। তাঁদের মধ্যে তিনজনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, জমিসংক্রান্ত বিরোধ নিয়ে গতকাল বিকেলে প্রবাসী শাহজাহানের সঙ্গে তাঁর ভাই আলমগীরের বাকবিতণ্ডা হয়। এ ঘটনার জেরে রাতে আলমগীরের ছেলে রাসেলের নেতৃত্বে একদল ভাড়াটে সন্ত্রাসী শাহজাহানের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এতে বাধা দিলে হামলাকারীরা বাড়ির লোকজনকে মারধর করে। এ সময় স্থানীয় লোকজনের প্রতিরোধের মুখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে তাদের বহন করা সিএনজিচালিত অটোরিকশাচালক রিপনকে আটক করে স্থানীয় লোকজন।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ব্যাপারে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451