শুক্রবার নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী-বাঘা সড়কের উত্তর লালপুর নামক স্থানে মিনি
ট্রাক ও চার্জার ভ্যান’র মুখোমুখি সংঘর্ষে চালক সহ ৪ চার্জার ভ্যান যাত্রী
নিহত এবং অপর ৪ যাত্রী আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে লালপুর থেকে ৭জন যাত্রী নিয়ে
একটি চার্জার ভ্যান ঈশ্বরদী যাওয়ার সময় বিপরিত দিক থেকে আসা মিনি
ট্রাকের (ঢাকা মেট্রো- ১৮-৮২০১) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভুটভটি চালক
আমিরুল (৪৫), জিল্লুর (৫২), জহুরুল (৫২) ও অজ্ঞাত নামা এক যাত্রী ঘটনা স্থলেই
নিহত হয়। নিহত আমিরুল উত্তর লালপুর গ্রামের মৃত তারি প্রামানিকের পুত্র,
জিল্লুর সিরাজগঞ্জ সদরের মৃত জয়নুল ইসলামের পুত্র, বাচ্চু সিরাজগঞ্জ সদরের
জুগিয়াপাড়ার বাচ্চু আলীর ছেলে এবং অপর জনের পরিচয় মেলেনি। আহতদের দক্ষিণ
লালপুর গ্রামের আক্তার আলীর পুত্র রাবিকে (২২) লালপুর হাসপাতালে এবং অপর ৪জনকে
রাজশাহী হাসপাতালে ভর্তি করা হয়।