শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর পুরা বাজারের মন্দিরের সামনে কুপিয়ে ১জনকে হত্যা, সংঘর্ষে আহত ৫

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬
  • ৪৬৫ বার পড়া হয়েছে

রুবেল মাদবর,
মুন্সিগঞ্জ জেলা  প্রতিনিধি:
মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার পুরাবাজারস্থ মন্দিরের সামনে মিরাজ ধারালো ছোরা দিয়ে কুপিয়ে ফয়সালকে হত্যা করা হয়েছে। মন্দিরের সামনে পূর্ব শুত্রুতার জেরধরে মুসলিম সম্প্রদায়ের দু’গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত এবং অন্তত ৫ জন আহত হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে জেলার টঙ্গীবাড়ি উপজেলার পুরাবাজার এলাকাস্থ্য পূজা মন্দিরের সামনে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো: ফয়সল (২১)। সে সদর উপজেলার নোয়দ্দা-ঢালীকান্দি গ্রামের মো: নজরুল ইসলামের ছেলে। আহতদের মধ্যে মো: আকাশ (২২) ও শাহিনুর (২৫) ২ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং মাসুম (১৭) নামের একজনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতরা টঙ্গীবাড়ী ও স্থানীয় বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিয়েছে বলে খবর পাওয়া গেছে।
এলাকাবাসি সূত্রে জানা যায়, যশলং এলাকার একটি মেয়েকে ফয়সল এবং মিরাজ নামের দুইটি ছেলেই পছন্দ করতো সেই শত্রুতার জের ধরে সোমবার সন্ধ্যার পর পুরাবাজার এলাকায় পূজামন্ডপের সামনে ফয়সলকে পেয়ে মিরাজ ধারালো ছোরা দিয়ে কোপ মারে এতে ফয়সল ঘটনাস্থলেই মারা যায়। এ সময় ফয়সলের সাথে থাকা লোকজন ও মিরাজের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে এতে উভয় পরে অন্তত ৫ জন আহত হয়।
টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আলমগীর হোসেন জানান, মেয়েলি সংক্রান্ত বিষয়ে পূর্ব শত্রুতার জেরেই টঙ্গীবাড়ির নৈদিঘিরপাড় এলাকার সিরাজের ছেলে মিরাজ সদর থানার নোয়াদ্দা গ্রামের ফয়সলকে কুপিয়ে খুন করে। এ ঘটনায় এলাকাবাসী সিরাজকে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ্দ করলে তাকে চিকিৎসার জন্য টঙ্গীবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে এবং নিহতের লাশ ময়না তদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় পূজা মন্ডপে কোন প্রভাব পড়েনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451