শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন

মুন্সীগঞ্জের লৌহজং এ নাব্যতা সংকটে শিমুলিয়া-কাওরাকান্দি নৌ-রুটে ফেরি চলাচল ব্যাহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৮ অক্টোবর, ২০১৬
  • ২৪৩ বার পড়া হয়েছে

রুবেল মাদবর,
মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জ জেলার লৌহজং এ নাব্যতা সংকটের কারণে শিমুলিয়া-কাওরাকান্দি নৌপথে ফেরি চলাচলে ব্যাহত হচ্ছে। সেই সাথে লৌহজং টার্নিং পয়েন্টের নৌ-পথে ড্রেজিং এর কাজের ফলে গত-কয়েকদিন ধরেই রাতে ফেরি চলাচল প্রায়াই বন্ধ থাকে।
এতে শিমুলিয়া ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি পড়ে যায়। দিনের বেলায় স্বল্প সংখ্যক যানবাহন নিয়ে ফেরি চলাচল করলেও প্রায় সময়ই জোয়ারের জন্য ফেরিগুলোকে অপেক্ষায় থাকতে হয়।
এই চ্যানেলে ফেরি চলাচল করতে অন্তত সাত ফুট পানির গভীরতা দরকার। কিন্তু এই মুহূর্তে চ্যানেলে ছয় থেকে সাড়ে ছয় ফুট গভীরতার পানি রয়েছে। এর ফলে ফেরিগুলোকে চলতে হয় ধীরে-ধীরে। আবার অনেক সময় ডুবোচরে যানবাহনসহ আটকা পড়ে ফেরি। স্বাভাবিক গতিতে চলতে না পারার কারণে ঘাট এলাকায় পণ্যবাহী ট্রলারসহ বিভিন্ন ধরনের যানবাহনকে দীর্ঘসময় পারাপারের অপেক্ষায় বসে থাকতে হচ্ছে।
মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মোশারফ হোসেন জানান, ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যা বেশি। যাত্রীবাহী পরিবহন আগে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হয়। তবু শিমুলিয়া ঘাট এলাকায় চার থেকে ৫০০যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451