শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                             

২২ ধরনের সেবা দিবে স্মার্ট কার্ড!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৮ অক্টোবর, ২০১৬
  • ২৮৩ বার পড়া হয়েছে

ই-গভর্নেন্স ও গুড গভর্নেন্স কার্যক্রমকে শক্তিশালী করতে দেয়া হচ্ছে স্মার্ট জাতীয় পরিচয়পত্র। স্মার্ট কার্ড অপব্যবহার করার কোনো সুযোগ নেই জানিয়ে প্রকল্পের মহাপরিচালক বলছেন অপব্যবহার ঠেকাতে মূল তথ্যভাণ্ডারকেও সুরক্ষিত করা হয়েছে।

সরকারি সেবা, অপরাধী শনাক্তকরণ, টিআইএন, ব্যাংক হিসাব, যানবাহন নিবন্ধন, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিসহ মোট ২২ ধরণের সেবার ক্ষেত্রে এই কার্ড কাজে লাগবে। একে বলা হচ্ছে স্মার্ট জাতীয় পরিচয়পত্র। আগামী বছরের মধ্যে সব ভোটারের হাতে কার্ডটি পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

২০০৭ সালে দেশে শুরু হয় ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন কাজ। পরে আরো কিছু তথ্য যোগাড় করে সেটাকে রূপ দেয়া জাতীয় পরিচয়পত্রে। কিন্তু পেপার লেমিনেটেড পরিচয়পত্রটি সেবা প্রাপ্তিতে সাড়া ফেললেও কিছু সীমাবদ্ধতার কারণে শুরু হয় অপব্যবহার।

কিন্তু স্মার্ট জাতীয় পরিচয়পত্রে তিন স্তরে ২৫টি নিরাপত্তার ব্যাবস্থা করা হয়েছে। পলিকার্বনেট উপাদানে তৈরি কার্ডটির আয়ুষ্কাল অন্তত ১০ বছর। এ কার্ডকে আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য করতে নেয়া হয়েছে ২০টি প্রতিষ্ঠানের স্বীকৃতি। এটি কোনোভাবেই নকল করা সম্ভব নয় বলে মনে করা হচ্ছে।

স্মার্ট কার্ড অনলাইন কিংবা অফলাইন দুভাবেই ব্যবহার করা যাবে। তাই সাড়ে দশ কোটি মানুষের এই তথ্য ভাণ্ডারের অপব্যবহার ও হ্যাকিং থেকে নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরণের পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান প্রকল্প মহাপরিচালক।

প্রাতিষ্ঠানিকভাবে এই ডেটা ব্যবহারের সুযোগ থাকলেও মূল তথ্যভাণ্ডারে কারো প্রবেশাধিকার থাকছে না।

আগামীতে ১৮ বছরের কমবয়সীদেরও স্মার্ট কার্ড দেয়ার চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451