বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গত দুই বছরে জেলে গেছে বিএনপির ৭৮ হাজারেরও বেশি নেতা-কর্মী- মির্জা ফখরুল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৭ অক্টোবর, ২০১৬
  • ২৪৩ বার পড়া হয়েছে

গাজীপুর: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত দুই বছরে জেলে গেছে বিএনপির ৭৮ হাজারেরও বেশি নেতা-কর্মী। প্রায় এক হাজার নেতাকে গুলি করে হত্যা করেছে পুলিশ। বিএনপি নেতা ইলিয়াস আলী, লাকসামের এমপি পারভেজসহ ৫ শতাধিক নেতা-কর্মীকে গুম করা হয়েছে। আমাদের বিরুদ্ধে সাড়ে ৫ লাখ মামলা হয়েছে। আসামি করা হয়েছে সাড়ে ৭ লাখ।

তিনি বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে গাজীপুরে জেলা শহরে বঙ্গতাজ অডিটোরিয়ামে প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ স্মরণে আয়োজিত শোকসভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।

গাজীপুর জেলা বিএনপি সভাপতি একেএম ফজলুল হক মিলনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুলের সঞ্চালনায় শোক সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার, শাহীনা খান, মাজহারুল আলম, শাহ রিয়াজুল হান্নান, কালিয়াকৈর পৌরসভা মেয়র মো. মুজিবুর রহমান, বাংলাদেশ ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মওলানা রুহুল আমিন, শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি মো. সালাহ উদ্দিন সরকার প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451