শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী খাজা মঈনুদ্দিন চিশতি (র.)-এর আশুলিয়ায় নায়েবে আমির মিজানুর রহমান চিশতির দরবার শরীফে ইফতার ও দোয়া অনুষ্ঠিত  ঈদে আসছে জি সিরিজের নাটক ‘সাত দিন’ ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী

সুন্দরগঞ্জে ৬ষ্ঠ শ্রেণীর নাবালিকা ছাত্রীকে ফুসলিয়ে ধর্ষণ করার।। সহকারী অধ্যাপক গ্রেফতার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬
  • ২৫৫ বার পড়া হয়েছে

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ উপজেলার করুনাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ও চন্দ্র গ্রামের মৃত আব্দুস সামাদের কন্যা (১৩) কে ধর্ষণ করায় জনৈক সহকারী অধ্যাপক অশোক কুমার সরকারকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, গত মঙ্গলবার সকালে উক্ত গ্রামের আব্দুস সামাদের কন্যা ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী স্কুলে যাওয়ার সময় দক্ষিণ বৈদ্যনাথ গ্রামের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মুকুল চন্দ্র সরকারের ছেলে সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক অশোক কুমার সরকার সু-কৌশলে তাকে মোটর সাইকেল যোগে ভিন্ন জগৎ এর এক হোস্টেলে নিয়ে  ধর্ষণ করে। বাড়ি ফেরার সময় সন্ধ্যা ঘনিয়ে এলে পথিমধ্যে বাঁশ ঝারে তাকে আবারও ধর্ষণের চেষ্টা করে। তার চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে ধর্ষক ও ধর্ষিকাকে আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ্দ করেন। পরে ধর্ষিতাকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তার অবস্থা আশঙ্খাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে ধর্ষিতার মা ফিরোজা বেগম বাদি হয়ে অশোকসহ ৩ জনকে আসামী করে থানায় একটি শিশু, নারী নির্যাতন মামলা দায়ের করেন। যার মামলা নং-৩, তারিখঃ ০৫/১০/২০১৬ইং। ধারা ৭/৯ (১)/৩।

সুন্দরগঞ্জে বেলকা ইউনিয়নে সালীশে বউ তালাক ॥ ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলায় গ্রাম্য সালীশীতে বউ তালাকে ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে ইউপি সদস্য।
জানা গেছে, বেলকা ইউনিয়নের বেকড়ীর চর গ্রামের বন্দে আলীর ছেলে মাইদুল ইসলামের সাথে প্রতিবেশী আইয়ুব আলীর কন্যা আরেফা খাতুনের ৩ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবন সুখে-শান্তিতে কাটছিল। এদিকে কিছু সংখ্যক অসৎ প্রতিবেশী তাদের দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি করে দিলে উভয়ের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এ নিয়ে গত ৩০ সেপ্টেম্বর স্থানিয় ইউপি সদস্য জবেদ আলী মিয়ার সভাপতিত্বে বসা গ্রাম্য সালীশীতে এফিডেভিটের মাধ্যমে বউ তালাকসহ ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা দাবি করে। উক্ত  জরিমানারা টাকা পরিশোধ করতে ব্যর্থ হলে ইউপি সদস্যর কিছু সংখ্যক ভাড়াটিয়া মাস্তান বাহিনী দ্বারা ১৩ দিনের সময় সীমা বেধে দিয়ে ভয়ভীতি প্রদর্শণ করায় মাইদুল এখন জীবনের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। এ ব্যাপারে মাইদুল জীবনের নিরাপত্তা চেয়ে গত ৫ অক্টোবর উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451