শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন

সরকারের নির্যাতন নেতাদের নিঃশেষ করে দিচ্ছে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬
  • ২২১ বার পড়া হয়েছে

 

 

 

 

সরকারি নির্যাতন আর নিপীড়ন গণতান্ত্রিক আন্দোলনের নেতাদের নিঃশেষ করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের স্থায়ী কমিটির প্রয়াত নেতা আ স ম হান্নান শাহর শোকসভায় মির্জা ফখরুল এ অভিযোগ করেন।

ফখরুল বলেন, আ স ম হান্নান শাহ নিপীড়নেরই শিকার। শুধু হান্নান শাহ-ই নন, যাঁরাই গণতন্ত্রের কথা বলছেন, তাঁদের ওপরই নির্যাতন নেমে আসছে।

বিএনপি আরো বলেন, ‘কোর্টে যাওয়ার সময়ে তাঁর (হান্নান শাহ) হার্ট অ্যাটাক হয়েছে। ড্রাইভার সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেছে। সেখান থেকে তিনি আর ফিরে আসেননি।

অর্থাৎ এই সরকারের যে নির্যাতন, নিপীড়ন, একে একে এই সমস্ত গণতন্ত্রের জন্য সংগ্রামী মানুষগুলোকে নিঃশেষ করে দিচ্ছে।… আজকে যারাই গণতন্ত্রের কথা বলছে, তাদের ওপরই নির্যাতন, নিপীড়ন নেমে আসছে।’

এক-এগারো পরবর্তী সময়ের সাহসী ভূমিকাসহ হান্নান শাহর রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরে বক্তারা তাঁর মাগফিরাত কামনা করেন। তাঁরা বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য তাঁর কণ্ঠ ছিলে উচ্চকিত।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451