শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

প্রধানমন্ত্রীকে ফেসবুকে হত্যার হুমকী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্ম্পকে কটুক্তি করায় , ঝিনাইদহের আদালতে মামলা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬
  • ৪৮০ বার পড়া হয়েছে

!

ঝিনাইদহ প্রতিনিধিঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্ম্পকে কটুক্তি ও প্রধানমন্ত্রী শেখ

হাসিনাকে হত্যার হুমকি দিয়ে ফেসবুকে পোষ্ট দেওয়ায় ঝিনাইদহের

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন এই

আইনজীবি।

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, ও নারী ও শিশু নির্যাতন দমন

ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর এ্যাড. মো: আব্দুর রশিদ এ

মামলাটি করেন। আদালত মামলাটি সরাসরি এজাহার হিসেবে গন্য করার জন্য

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২৫ সেপ্টেম্বর রাত ১০ টায় গাজীপুরের

কালিয়াকৈর উপজেলার চৌধুরী ইরাদ আহম্মেদ সিদ্দিকী তার ফেসবুক

আইডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ব্যাঙ্গচিত্র বানিয়ে

পোষ্ট করেছেন।

এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন। এ ঘটনায় রোববার

দুপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন (সংশোধিত) ২০১৩ এর ৫৭ ধারা

মোতাবেক মামলাটি দায়ের করেন ওই আইনজীবি।

বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের বিজ্ঞ

বিচারক এস এম মনিরুজ্জামান মামলাটি এজাহার হিসেবে গন্য করার জন্য

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451