শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গাজীপুরের শ্রীপুরে আগুনে ২৩টি ঘর পুড়ে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি ,

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২ অক্টোবর, ২০১৬
  • ৩০৫ বার পড়া হয়েছে

 

 
মোঃ নাজিম উদ্দিন,

জেলা প্রতিনিধি গাজীপুর।

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কেওয়া গ্রামে মৃত আব্দুল

মোতালেবের ছেলে শামছুল হকের ভাড়াটিয়া বাড়িতে বৈদ্যুতিক শট

সার্কিট হতে আগুনের সূত্রপাত হয় । গতকাল ১/১০/২০১৬ইং

আনুমানিক রাত ৮.৩০ মিনিটের সময় বৈদ্যুতিক শট সার্কিট

হতে আগুন লেগে মুহুর্তের মধ্যে ২৩টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এমন

সময় বাসার বেশিরভাগ পুরুষ মানুষ বিভিন্ন কারখানায় কর্মরত

ছিল। বাসায় শুধু মহিলা আর ছোট ছোট ছেলে মেয়ে এমনকি

কয়েকটি রুমে তালাবন্ধ ছিল। আগুন লাগার মুহুর্তের মধ্যে পুরো

বাড়িতে আগুন ছড়িয়ে পরে। মাওনা শাখার ফায়ার সার্ভিসের গাড়ী

আগুন নিভাতে এলে বাসায় ঢোকার কোন রাস্তা না পেয়ে পুনরায় ফিরে

যান। ভাড়াটিয়াদের সাথে কথা বলে জানা যায় তাদের পরনের কাপড়

ছাড়া কোন মালামাল বের করা যায়নি। আশেপাশের লোকজনের

সহায়তায় প্রায় ২ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আসে। ভাড়াটিয়া ও

বাড়িওয়ালার হিসাব মতে আগুনে পুড়ে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি সাধন

হয়। শ্রীপুর পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জিলাল উদ্দিন দুলাল

বি.এস.সি ক্ষতিগ্রস্থদের মাঝে ১০ কেজি করে ৩০০কেজি চাল ও ১

কেজি করে ৪০ কেজি ডাল বিতরণ করেন। বাড়িওয়ালার (শামছুল হক) এর

পক্ষ থেকেও কিছু খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451