শনিবার, ০২ মে ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন

স্বঘোষিত প্রধানমন্ত্রী জঙ্গির উত্থান ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করছে: খালেদা জিয়া

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৫ জুন, ২০১৬
  • ৫৫০ বার পড়া হয়েছে

ঢাকা: ‘সন্ত্রাস ও জঙ্গির উত্থান ঘটিয়ে স্বঘোষিত প্রধানমন্ত্রী দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে’ বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

রমজানের অষ্টম দিন মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির ‘রাজদর্শন’ হলে বিএনপি সমর্থিত প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে এ অভিযোগ করেন তিনি।

এ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী আ ন হ আখতার হোসেনের সভাপতিত্বে এতে সংগঠনটির সাত শতাধিক প্রকৌশলী অংশ নেন।

খালেদা জিয়া বলেন, ‘তিনি (শেখ হাসিনা) বিদেশিদের আশ্বস্ত করতে চান, তিনি নাকি এ দেশে সন্ত্রাস দমন করবেন। তিনি সন্ত্রাস দমন করবেন না। তিনি সারাদেশে সন্ত্রাস ছড়িয়ে দিয়ে এখানে জঙ্গিদের উত্থান ঘটিয়ে এই দেশে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করে দিতে চান। হাসিনা আজকে জেনে-বুঝে এই কাজগুলো করছে।’

জঙ্গি দমনের নামে পুলিশের ‘সাঁড়াশি অভিযান’ সম্পর্কে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘ শেখ হাসিনা নিজেই বলেছেন, এই একটার পর একটা টার্গেট কিলিং হচ্ছে, মানুষ নিহত হচ্ছে। প্রতিনিয়ত পত্রিকা খুললে মৃত্যু আর মৃত্যু। এই মৃত্যৃ সম্পর্কে সে (শেখ হাসিনা) বলেছেন, সে জানে। তাহলে কেন তাদের ধরছে না?’

এ্যাব এর কারাবন্দি সভাপতি প্রকৌশলী মাহমুদুর রহমানকে তিন বছর যাবৎ বিনা বিচারে আটক করে রাখা হয়েছে অভিযোগ করে অবিলম্বে তার মুক্তির দাবি জানান খালেদা জিয়া।

এ সময় দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে প্রকৌশলীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান বিএনপির চেয়ারপারসন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451