রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

ময়মনসিংহে ট্রাকচাপায় প্রাণ গেল ৬ জনের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫১৬ বার পড়া হয়েছে

 

 

 

 

 

 

 

 

 

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ট্রাকচাপায় ছয় পিকআপযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত তিনজন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

গৌরীপুর থানার পরিদর্শক (তদন্ত) মোরশেদুল হাসান  বলেন, ‘একটি ট্রাক চাল নিয়ে ময়মনসিংহে আসছিল। এ সময় ট্রাকের চাকা ফেটে গেলে তা কিশোরগঞ্জগামী পিকআপটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। তাঁর লাশ গৌরীপুর নিয়ে আসা হয়েছে।’

পরিদর্শক আরো বলেন, ‘দুর্ঘটনায় আহত আরো আটজনকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দুজনের মৃত্যু হয়েছে বলে জেনেছি। আর আহত ছয়জনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।’

তবে মমেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার হেলাল মিয়া সেখানে সাংবাদিকদের জানিয়েছেন, আহত ছয়জনের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। বাকি তিনজনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সাংবাদিকরা এই দুর্ঘটনায় দুজনের লাশ দেখতে পেয়েছেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, ঈশ্বরগঞ্জ হাসপাতালে রাখা দুজনের মরদেহের নাম জানা গেছে। তাঁরা হলেন কিশোরগঞ্জের মনিরুজ্জামান ও শহীদ মিয়া।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451