বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হাজারো মানুষের উপস্থিতিতে গাজীপুরে হান্নান শাহর জানাজা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪২৭ বার পড়া হয়েছে

হাজারো নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে গাজীপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহর জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে গাজীপুর সদরের রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত হয় হান্নান শাহর জানাজা।

ওই জানাজায় জেলা বিএনপি, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের কয়েক হাজার লোক অংশ নেন। জানাজায় ইমামতি করেন গাজীপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মনিরুল ইসলাম খান।

জানাজায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রয়াত হান্নান শাহর দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন হান্নান শাহর দুই ছেলে, বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতা এবং আওয়ামী লীগের গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

জুমার নামাজের পর কাপাসিয়ার ঘাগুটিয়া চালা হাইস্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মা-বাবার পাশে দাফন করা হবে হান্নান শাহকে।

গত মঙ্গলবার ভোরে সিঙ্গাপুরের র‍্যাফেল হার্ট সেন্টারে হান্নান শাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত ৬ সেপ্টেম্বর অসুস্থ অবস্থায় ৭৫ বছর বয়সী হান্নান শাহকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানকার নিবিড় পর্যবেক্ষণকেন্দ্রে (আইসিইউ) তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়।

ভর্তি হওয়ার দুদিন পর হান্নান শাহর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়। পরে ১০ সেপ্টেম্বর আবার তাঁর অবস্থার অবনতি ঘটে। এর পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে পাঠানোর কথা বলেন চিকিৎসকরা।

হান্নান শাহ দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। ১১ সেপ্টেম্বর রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451