বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

সৈয়দ হকের মৃত্যুতে জন্মদিনের আনন্দ মিছিল বাতিল প্রধানমন্ত্রীর

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪১৭ বার পড়া হয়েছে

ঢাকা: সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জন্মদিনে ছাত্রলীগের পূর্বঘোষিত আনন্দ মিছিল কর্মসূচি বাতিল করার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা অনুষ্ঠান কর্মসূচিও বাতিল করেছেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল বাংলার প্রতিদিনকে এ তথ্য জানান।

তিনি বলেন, সৈয়দ শামসুল হকের মৃত্যুতে শোকাভিভুত প্রধানমন্ত্রী।

এর আগে, ​এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, সৈয়দ শামসুল হকের মৃত্যু দেশের সাহিত্য-সংস্কৃতি জগতের এক অপূরণীয় ক্ষতি। তার কাছে বাঙালি, বাংলাদেশ ও জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন এক অভিন্ন সত্তা।

শোকবার্তায় প্রধানমন্ত্রী আরও বলেন, তিনি তার ক্ষুরধার লেখনির মাধ্যমে আমৃত্যু মহান মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন। সৈয়দ হকের অসংখ্য কবিতা, প্রবন্ধ, গানসহ সাহিত্য কর্মগুলো বাঙালি জাতির জন্য ভবিষ্যত পাথেয় হয়ে থাকবে।’

বঙ্গবন্ধুকন্য‍া প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ২৮ সেপ্টেম্বর। তিনি বর্তমানে ওয়াশিংটনে ছেলে সজীব ওয়াজেদ জয়ের বাড়িতে অবস্থান করছেন। ৩০ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451