মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নলছিটির মোয়াজ্জেম হোসাইন-চল্লিশ কাহনিয়া সড়কের ফেরিঘাট- কোটি টাকার সম্পদ বিষখালী নদীর সমিক্ষায় বিলুপ্তির পথে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬
  • ৩৩৩ বার পড়া হয়েছে

পীর শাহ্ধসঢ়;

ঝালকাঠি সংবাদদাতাঃ-ঝালকাঠির নলছিটি উপজেলার দখিনের

জনপদের বিষখালী নদীর তেঁতুল বাড়ীয়া- চুল্লিশ কাহনিয়া

ফেরিঘাটের দুটি পন্টুন নদীর দু’সমীক্ষায় প্রায় একযুগ ধরে

অযন্ত অবহেলায় পরিত্যাক্ত অবস্থায় অকেজো হয়ে পড়ে আছে। প্রায়

কোটি টাকার এ সম্পদ সু রক্ষায় কোন কার্যকর উদ্যোগ না

থাকায় পন্টুন দুটি চরে আটকে বালু ও জোয়ারের পানিতে ডুবে

নষ্ঠ হয়ে যাচ্ছে। ১৯৯৮ সালে সাবেক (জাপা) সংসদ সদস্য মরহুম

আলহাজ্ব জুলফিকার আলী ভূট্রো দক্ষিনা অঞ্চলের অবহেলিত মানুষের

প্রয়োজনীয়তা বুঝতে পেরে হদুয়া দরবার শরীফের পীর মরহুম শাহ

মোয়াজ্জেম হোসাইন (র) এর স্বরনে সড়ক ও জনপদের অর্থায়নে

সড়কটি নির্মান করেন। কালের পরিবর্তনে নলছিটি মোল্লারহাট

ভায়া খুলনা শহরের সাথে যাতায়াতের জন্য নলছিটির পশ্চিম শেষ

প্রান্তে চরকাঠি পাড়া ও রাজাপুরের চল্লিশ কাহনিয়া নামক স্থানে

দুটি পন্টুন স্থাপন করেন। সড়কটি রোডর্স এ্যান্ড হাইওয়ের

আওতায় অন্তভূক্ত করে সড়কের ব্যাপক উন্নয়ন হলেও ফেরি চলাচলের

উদ্যোগ নেয়নি কেউ। মরিচা ধরে পন্টুন দুটির তলদেশ ছিদ্র হয়ে

গেছে। দীর্য একযুগ অতিবাহিত হলেও পরিত্যাক্ত পন্টুন দুটির

দিকে কোন খেয়াল রাখছে না কর্তৃপক্ষ। সরেজমিনে গিয়ে দেখা

গেছে, ওই এলাকার মানুষ রাজাপুর ঝালকাঠি ও খুলনা শহরের সাথে

যাতায়াতের জন্য এ সড়ক হতে প্রতিদিন হাজার, হাজার পথচারী

নদীতে খেয়া পার হয়ে চলাচল করছে। ঝালকাঠি সড়ক ও জনপথের ফেরি

বিভাগ এসব ফেরিঘাট ব্যাবস্থাপনার দায়িত্বে থাকলেও পরিত্যাক্ত এ

ফেরি রক্ষনা বেক্ষনের কোন নজরদারী কিংবা কোন উন্নয়নের উদ্যোগ

নেয়নি। ফলে সরকারের কোটি কোটি টাকার সম্পদ বিষখালী

নদীচরে বিলিন হতে চলছে। চরকাঠিপাড়া ফেরিঘাটের ব্যাবসায়ী ও

সাবেক মহিলা ইউপি সদস্যা মোসা: আলমতাজ বেগম বলেন,

দীর্য এক যুগ ধরে ফেরি ঘাটের পন্টুন দুটি অবহেলায় পড়ে

আছে। মুল্যবান এ সম্পদের কতৃপক্ষের কোন মাথা ব্যাথা নেই।

রানাপাশা ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান সালাম বলেন, আমার

ছাএ জীবন থেকেই এ ফেরিঘাটের পন্টুন দুটিই দেখছি, ঘাটের

কোন উন্নয়ন হয়নী। ফেরিটি চালু হলে এ অঞ্চলের মানুষের

জনদুর্ভোগ পোহাতে হত না। এ ব্যাপারে ঝালকাঠি সড়ক ও

জনপথের ফেরি বিভাগের কর্মকর্তা প্রকৌশলী আ: হামিদ এ

প্রতিবেদককে জানান, চরে আটকা থাকা ফেরি পন্টুন দুটি

এরশাদ সরকারের আমলে বরাদ্ধ করা হয়েছিল, ফেরী বরাদ্ধের আগেই

জাতীয় পার্টি ক্ষমতাচ্যুত হওয়ার পর ওই ফেরি ঘাটের পন্টুন এ

ভাবেই পড়ে থাকে। বর্তমানে এ অকেজো ফেরি চালু হওয়ার

সম্ভাবনা নেই। নিলামে বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে।

মোঃ আমিনুল ইসলাম

ঝালকাঠি সংবাদদাতা


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451