বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও -৩ আসনে বিএনপি’র মনোনীত এমপি প্রার্থী জাহিদুরের নির্বাচনী প্রচারণা  পীরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, টাকা ছিনতাই  নাতনিকে যৌন হয়রানির প্রতিবাদ করায় ৮০ বছরের দাদীকে নির্মমভাবে হত্যা, দুই যুবক আটক তালা প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও দীপা রানী সরকারকে ফুলেল শুভেচ্ছা তালায় শিক্ষককে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হামলাকারীর মৃত্যু নোয়াখালীতে লাল সবুজ বাস যাত্রীকে মারধরের চাঞ্চল্যকর ঘটনায় দুই জন গ্রেপ্তার অবৈধ সম্পদ অর্জন সাবেক এমপির এপিএস অচীন কুমার দাসের দুই কোটি টাকার সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের চীনের সাথে জোরালো আলোচনা চলছে শ্রীঘ্রই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। কুড়িগ্রামে উপদেষ্টা  সৈয়দা রিজওয়ানা হাসান” তালায় দুগ্ধ উৎপাদন বৃদ্ধিতে সমবায় সদস্যদের মাঝে চেক বিতরণ তালায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা

ঘুষ বানিজ্যের সাগরে ভাসছে ঝিনাইদহের বি.আর.টি.এ অফিস ! অদৃশ্য কারনে কতৃপক্ষ নীরব দেখার কেউ নেই !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৫৬ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের বি.আর.টি.এ অফিস এখন ঘুষ বানিজ্যের অথৈই সাগরে

পরিনত হয়েছে। আর সেই সাগরে প্রতিনিয়ত হাবুডুবু খেয়ে ক্লান্ত,

পরিশ্রান্ত, হয়রানি হয়েই চলেছেন সাধারন জনগন ও ঝিনাইদহ জেলার

কালীগঞ্জের সিংগী গ্রামের সাধারণ ব্যাবসায়ী সুমন দত্ত। অদৃশ্য কারনে

কতৃপক্ষ নীরব দেখার কেউ নেই।

সুমন দত্তের অভিযোগ সুত্রে জানা গেছে, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার

সিংগী গ্রামের সুশান্ত দত্তর ছেলে সুমন দত্তর ভগ্নিপতির জন্য একটি

ডিসকভার ১০০ সিসির মটর সাইকেল ক্র্রয় করিলে উক্ত গাড়ির মালিকানা

পরিবর্তন ও ডিজিটাল নম্বর প্লেট প্রয়োজন হয়ে পড়ে।

পরবর্তিতে সুমন দত্তের সাথে ঝিনাইদহ জেলার মহেশপুরের জনৈক আলী

হোসেনের সাথে ঝিনাইদহের বি.আর.টি.এ অফিসের সিড়িতে উঠার সময়

দেখা হলে আলী হোসেন বলেন আমি বি.আর.টি.এ অফিসে চাকরি করি।

সেই সুত্রে, আপনি আমার নিকটে ৮০০০/- (আট হাজার টাকা)

দিলে,বি.আর.টি.এ অফিসের সহকারি পরিচালক আহসান আলী মিলনকে

অতিরিক্ত অফিস খরচ বাবদ ৩০০০/-(তিন হাজার টাকা) দিলে দুই মাসের

মধ্যেই আপনার সমুদয় কাগজ পত্র করিয়া দিব।

অন্যথায় আপনি সরাসরি সহকারী পরিচালক আহসান আলী মিলন স্যারের

কাছে গেলে সে, সরাসরি আপনার কাছে অফিস খরচ চাইতে পারবেনা। ফলে

নানান অযুহাতে ও কাগজ পত্রের ত্রুটি দেখিয়ে আপনার ফাইল মাসের পর মাস

ঘুরাতেই থাকবে।

আলী হোসেন আরো বলেন, এখানকার বি.আর.টি.এ অফিসের ষ্ট্যাফদের

মাধ্যমে প্রতি ফাইল জমা নেয়ার সময় এক,দুই,তিন হাজার টাকা অফিস

খরচ বাবদ গ্রাহকদের নিকট থেকে নেন।

আলী হোসেনের সমস্ত কথার্বাতা সোনা বোঝার পরেও সুমন দত্তের

পরোপুরি বিশ্বাস না হলে, আলী হোসেন সুমন দত্তকে বি.আর.টি.এ

অফিসের নিচে ঝিনাইদহ জেলা আইনজীবী সহকারী সমিতির সদস্য

(সদস্য নম্বর-২৬৮) মোঃ বেল্লাল হোসেনের নিকটে নিয়ে যান আলী

হোসেনের উপর আস্থা আনার জন্য।

এসময় আমাকে দোকানে চা খেতে বলে এই আলী হোসেন ও বেল্লাল

হোসেন একটু দুরে গিয়ে আলাপ আলোচনা শেষে বেল্লাল হোসেন

আমাকে বলে যে,বি.আর.টি.এর সহকারী পরিচালক আহসান আলী মিলন স্যার

আলী হোসেনের মাধ্যমে অফিস খরচের টাকা ও ফাইল জমা নেয়।

আপনি টাকা এবং ফাইল আলী হোসেনের কাছে জমা দেন। দুই মাসের

মধ্যেই আপনার কাজ কম্পিøট হয়ে যাবে। কাজ না হলে-আমি জামিন

থাকলাম, আপনি আমার কাছ থেকে টাকা নিয়ে যাবেন।

পরে সুমন দত্ত আলী হেসেন ও বেল্লালের কথায় রাজি হইয়া সাক্ষী ১) মিন্টু

চক্রবর্তী ২) বিপুল নন্দী উভয় সাং কালীগঞ্জদ্বয়ের সম্মুখে আলী হোসেনের

নিকট গাড়ির কাগজ পত্র ও ৮০০০/-(আট হাজার টাকা) প্রদান করে। কিন্তুু

আলী হোসেন কাগজ পত্র ও টাকা নিয়ে আজ প্রায় ১৪ মাস গাড়ির কাগজ

পত্র তৈরী করিয়া দেন নাই।

সুমন দত্ত-আলী হেসেন ও বেল্লালের নিকট বি.আর.টি.এ অফিসে নিচে

এসে গাড়ি কাগজ পত্রের কথা জানতে চাইলে তারা দুজনে বিভিন্ন

তালবাহানা করিয়া ঘুরাইতে থাকে।

অবশেষে গত ১৮.০৯.২০১৬ তারিখে আলী হেসেন ও বেল্লালের সাথে

যোগাযোগ করিলে তারা দুজনে বলে কোন কাগজ পত্র করে দিতে পারবোনা।

আলী হেসেন ও বেল্লাল আরো বলেন, আপনার দেওয়া টাকা ও কাগজ পত্র

বি.আর.টি.এর সহকারী পরিচালক,ঝিনাইদহ সার্কেল আহসান আলী মিলন

স্যারের কাছে জমা আছে। পারলে তার নিকট থেকে আদায় করে নিবেন।

সুমন দত্ত তার ১৪ মাস পূর্বের জমা দেওয়া টাকা ফেরৎ চাইলে আলী হেসেন ও

বেল্লাল টাকা দিতে অস্বিকার করে।

এব্যাপারে ঝিনাইদহ বি.আর.টি.এর সহকারী পরিচালক,ঝিনাইদহ সার্কেল,

আহসান আলী মিলন এ প্রতিবেদককে বলেন,আমি আলী হোসেন ও

বেল্লালকে চিনি কিন্তুু তারা আমার কাছে কোন কাগজ পত্র ও টাকা জমা

দেয় নাই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451