বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দামুড়হুদার কুড়ুলগাছিতে চুরি করার সময় হাতে নাতে চোর আটক গনধোলায় পর পুলিশে সোপর্দ।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫০৭ বার পড়া হয়েছে

সালেকিন মিয়া সাগর: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি হাসপাতাল পাড়া হতে এক কুখ্যাত ছিচকে চোরকে আটক করে গনধোলায় দিয়ে পুলিশে সোপর্দ করেছে উতসুক জনতা।

জানাযায়, গতকাল ভোর রাতে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি হাসপাতাল পাড়ার আনোয়ার কল্লার বাড়িতে চুরি করার সময় কুড়ুলগাছি গুলসান পাড়ার সুলতান আলির ছেলে এলাকার কুখ্যাত ছিচকে চোরের হতা ও মোবাইল সর্দার সেন্টু মিয়াকে  হাতে নাতে আটক করে এলাকার উতসুক জনতা। এই সময় সেন্টুকে গনধোলাই দিয়ে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে আটকে রেখে পুলিশকে খবর দিলে পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থলে এসে তাকে নিয়ে যায়। সেন্টু তার স্বীকার উক্তিতে বলে, সে এই যাবত এই এলাকা থেকে ৬ হাজার দামি মোবাইল ফোন, ২০০ বাইসাইকেল, টিভিসহ আনুমানিক ৫লক্ষ টাকার গয়নাগাটিসহ বিভিন্ন মালামাল চুরি করেছে। তবে তার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা তা জানা যায় নি। তবে এমন কুখ্যাত ছিচকে চোরকে পুলিশের হাতে তুলে দিয়ে স্বস্তির নিশ্বাস ফেলছে এলাকার সাধারণ জনগন। এলাকারবাসী মোবাইল সর্দার ও কুখ্যাত ছিচকে চোর সেন্টুর কঠিন শাস্তির দাবি করছে। তবে অনেকে বলেছে,  কয়লা ধুলে কখনো ময়লা যাই না। তার যতই শাস্তির দাবি করা হোক না কেন ? সে আবার জেল থেকে বেরিয়ে এসে জনগনকে জালিয়ে খাবে। তাই তাকে এমন শাস্তি দেওয়া হোক ভবিষ্যৎ এ যেন সে এমন কাজ আর না করতে পারে


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451